‘স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গঠনে তারেক রহমানই হবেন যোগ্য প্রধানমন্ত্রী’
, ২০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
দৈনিক ইনকিলাবের ব্যুরো ও আঞ্চলিক প্রধানদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।
তিনি বলেন, আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। নন-ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন বানচালের চক্রান্ত দেশবাসী মানবে না। দেশের বিপর্যস্ত অর্থনীতি ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে একজন গ্রহণযোগ্য ও শক্তিশালী ভাবমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে তারেক রহমানের বিকল্প নেই। ভোট রাজনীতির বর্তমান পরিস্থিতি বার্তা দিচ্ছে তিনিই আগামী দিনের প্রধানমন্ত্রী। তার নেতৃত্বেই হবে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ।
দেশের অর্থনীতি ঝুঁকির মুখে উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদক্ষেপই সফল হয়নি। বলতে হয় লাইফ সাপোর্টে দেশের অর্থনীতি। যা দেশ ও জাতির জন্য ভয়াবহ দুঃসংবাদ। আসন্ন নির্বাচন উপলক্ষে প্রতিশ্রুতি ও বিভিন্ন পরিকল্পনা তুলে ধরছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলসমূহ। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজন অর্থনৈতিক বাস্তবভিত্তিক পরিকল্পনা। অর্থনৈতিক পরিকল্পনায় সফল না হলে সব আয়োজন বিনষ্ট হয়ে যাবে দেশের। বিভিন্ন জরিপ ও নির্ভরযোগ্য মহলের তথ্য মতে আগামী সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকারের প্রধান হবেন তারেক জিয়া। ইসলামী মূল্যবোধে বিশ^াসী ও জাতীয়তাবাদী শক্তির জন্য বিষয়টি অত্যন্ত আনন্দের ও প্রত্যাশিত। সেই প্রত্যাশার শতভাগ সার্থকতা তখন বাস্তবায়িত হবে যখন দেশের অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধ হবে। আমরা আশা করছি, নির্বাচন পরবর্তী সময়ে অর্থনীতির কালো মেঘ দূর করতে জাতিকে দ্রুত কাঙ্খিত মানে নিয়ে যেতে সফল হবেন তারেক রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)