‘স্ক্রিনশট পলিটিক্স শুরু হলে এনসিপি-বাগছাসে অনেকের রাজনীতি থাকবে না’
, ০৬ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের সামাজিক মাধ্যমে এক হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে দাবি করেছে, ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ‘জুলাই অভ্যুত্থান’-সংক্রান্ত এক মামলায় ছাত্রলীগের দুই নেতার অব্যাহতি চেয়েছে।
তবে সাদিক কায়েমের দাবি, আমি এমন কোনো অনুরোধ করিনি। আমি কেবল বলেছি- নিরপরাধ কেউ যেন মামলায় না জড়ায়। তথ্য যাচাইয়ের অনুরোধ জানিয়েছিলাম।
তার ভাষায়, আমার কাছে বিভিন্ন সূত্র থেকে খবর এসেছে যে, কিছু নিরপরাধ ব্যক্তিকেও মামলায় জড়ানো হচ্ছে। সেই প্রেক্ষিতে আমি চাইছিলাম ক্রসচেক করা হোক, আদৌ তারা হামলায় জড়িত কি না।
সাদিক দাবি করেন, আব্দুল কাদের যেই স্ক্রিনশট প্রকাশ করেছেন, সেটি আদতে তার (কাদেরের) সঙ্গে হয়নি বরং এনসিপি’র অন্য এক নেতার সঙ্গে হওয়া ব্যক্তিগত আলাপ। এই স্ক্রিনশট অপব্যাখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে।
তিনি বলেন, প্রাইভেট আলাপের স্ক্রিনশট অপব্যাখ্যা করে পাবলিকলি ছড়ানো একটি ঘৃণ্য সংস্কৃতির সূচনা। ব্যক্তিগত ফায়দা লুটতে গিয়ে প্রাইভেট ইনফরমেশন সামনে আনার সংস্কৃতি রাজনীতিকে অবিশ্বাস আর অনাস্থার দিকে ঠেলে দিচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, স্ক্রিনশট পলিটিক্স শুরু হলে এনসিপি-বাগছাসে যারা দিনরাত শিবির-ব্যাশিং করেন, তাদের অনেকেরই রাজনৈতিক ক্যারিয়ার নাই হয়ে যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)