যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার ইতি ঘোষণা ইরানের সংখ্যাগরিষ্ঠ এমপির
ইরানের ২৯০ সদস্যের পার্লামেন্টের ১৮০ জন আইনপ্রণেতাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান সমঝোতা স্মারক কার্যত সমাপ্ত বলে ঘোষণা করেছেন। হরমুজ প্রণালি ঘিরে তীব্র লড়াইয়ের মধ্যে এই ঘোষণা দেয়া হয়েছে। খবর আল জাজিরার।
, ১৪ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আইনপ্রণেতাদের বিবৃতিতে বলা হয়, ‘আমরা প্রতিশোধের পথে অঙ্গীকারবদ্ধ। পরিকল্পনা, প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কোনো মুহূর্ত যেন নষ্ট না হয়।’ তারা আরও জানান, পার্লামেন্টের অগ্রাধিকারমূলক কর্মসূচিতে থাকবে দেশের প্রতিরক্ষা নীতি আরও শক্তিশালী করা এবং হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও শাসনব্যবস্থা সম্পর্কিত আইন পাস করা।
বিবৃতিতে আরও বলা হয়, যেহেতু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই সমঝোতাকে সমাপ্ত ঘোষণা করেছেন, তাই ইরানের সরকারের তিন অঙ্গের প্রধানদেরও এ বিষয়ে দৃঢ় ও ‘বিপ্লবী’ অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করা উচিত।
এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এমপিরা বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে সেনাবাহিনীর সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিতে পার্লামেন্ট প্রস্তুত।
হরমুজ প্রণালি ঘিরে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র সংঘাত চলছে। যুক্তরাষ্ট্র আজ মঙ্গলবার (১৪ জুলাই) ইরানে আরও হামলা চালিয়েছে। ইরানি গণমাধ্যম কিশ ও কেশম দ্বীপের পাশাপাশি বুশেহর এবং বন্দর আব্বাসে বিস্ফোরণের খবর দিয়েছে। জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরান।
কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, কুয়েতের আকাশসীমাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে এবং সেনাবাহিনী সেগুলো প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী জানায়, দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং আগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে হামলার উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ বা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে কি না—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা: অপরাধীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ ও মার্কিন আগ্রাসন চললে কখনও খুলবে না হরমুজ প্রণালি: ইরান
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্দোলনে ভুয়া শিক্ষার্থীরা, পরিচয় জিজ্ঞাসা করতেই দৌড়ে পালালেন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা নিয়ে যে বার্তা দিলেন মাহদী আমিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সহকর্মী হত্যার বিচার চাইলেন কুমিল্লার ব্যাংকাররা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে সেই হরিদাস নাম নেয় ‘তৌহিদ ইসলাম’!
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)