সহকর্মী হত্যার বিচার চাইলেন কুমিল্লার ব্যাংকাররা
উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ব্যাংকাররা।।
, ১৪ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
মানববন্ধনে বক্তারা বলেন, 'কর্মস্থলের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে একজন ব্যাংক কর্মকর্তাকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় শুধু একটি পরিবার নয়, গোটা ব্যাংকিং খাতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।' তারা অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, 'আরিফুল ইসলাম ছিলেন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল ব্যাংক কর্মকর্তা। তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।' একই সঙ্গে ভবিষ্যতে ব্যাংকারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর শাখায় কর্মরত উত্তরা ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম গত ৬ জুলাই অফিসের কার্যক্রম শেষ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপীনাথপুর হাসপাতালের সামনে পৌঁছালে মাদকাসক্ত ও কথিত মাদক ব্যবসায়ী আলী নামের এক ব্যক্তি তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এরপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে তিনি মারা যান।
মানববন্ধনে বক্তব্য দেন উত্তরা ব্যাংক কুমিল্লা জোনের আঞ্চলিক প্রধান এম এম আব্দুস সামাদ, কুমিল্লা শাখার ব্যবস্থাপক আবুল খায়ের, উত্তরা ব্যাংক সিবিএ কুমিল্লা অঞ্চলের সভাপতি মো. জাকির হোসেন, সিবিএ নেতা মো. সোহেল মিয়া ও মোহাম্মদ সাইফুল ইসলাম, সোনালী ব্যাংক সিবিএর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উত্তরা ব্যাংকের মোজাফফরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, চান্দিনা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইয়াসিন রহমান এবং যমুনা ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক সোলেমান খান।
এছাড়া বাখরাবাদ শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন চৌধুরী, লাকসাম শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, রাজগঞ্জ শাখার ব্যবস্থাপক এ কে এম জিয়াউল হক, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব মো. নাসির উদ্দিন, শ্রমিক দল কুমিল্লা মহানগর শাখার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, রূপালী ব্যাংক সিবিএ সভাপতি মেহেদী হাসান, ইসলামী ব্যাংকের কর্মকর্তা এম এ মাসুদ, উত্তরা ব্যাংক সিবিএ নেতা হারুনুর রশিদসহ আরও অনেকে বক্তব্য দেন।
কর্মসূচিতে জেলার প্রায় ২০টি ব্যাংকের ব্যবস্থাপক, কর্মকর্তা, কর্মচারী, সিবিএ নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












