‘স্কুলের স্যাররা কোচিং করতে বাধ্য করেছে
, ৩০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৬ জুলাই, ২০২৫ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে নুসরাতদের বাসা খুব বেশি দূরে নয়। স্কুলে আসা-যাওয়ায় বাবাই ছিলো তার সঙ্গী।
গত সোমবারও সকাল ৭টায় বাবা আবুল হোসেনের হাত ধরে হেঁটে স্কুলে যায় সে।
দুপুর ১টা। তখন মাইলস্টোন স্কুলের ক্লাস শেষ হয়েছে। কিন্তু তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস থেকে বের হতে মানা। কারণ, ১০ মিনিট টিফিনের বিরতি দিয়ে শুরু হবে কোচিং ক্লাস। ফলে আগেই টিফিন নিয়ে স্কুলের গেটে হাজির ছিলেন নুসরাতের মা পারুল আক্তার। টিফিনের সময় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে শ্রেণিকক্ষের সামনে যান তিনি। বাইরে থেকে জানালার গ্রিলের ফাঁকা দিয়ে মেয়ের হাতে টিফিন দেন। এ সময় মেয়েকে পেট ভরে খেতে বলেন।
স্কুল থেকে বের হয়ে দিয়াবাড়ি গোল চত্বর সংলগ্ন বাসায় ফিরছিলেন পারুল আক্তার। হঠাৎ শুনতে পেলেন বিকট বিস্ফোরণের মতো শব্দ। পেছনে তাকিয়ে দেখেন যে যার মতো দৌড়াচ্ছেন। স্কুলের ভেতর থেকে বের হচ্ছে আগুনের কু-লী ও কালো ধোঁয়া। এমন দৃশ্য দেখে হাউ মাউ করে কেঁদে ছুটতে থাকেন মেয়ের স্কুলের দিকে।
স্কুলে ঢুকে পারুল দেখেন, নুসরাতদের শ্রেণিকক্ষের ওপর আছড়ে পড়েছে একটি যুদ্ধবিমান। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কক্ষে আগুন ও কালো ধোঁয়া। আগুনের মধ্যে ছুটছিলো শিশু শিক্ষার্থীরা। কিন্তু আগুনের তীব্রতায় কেউই শ্রেণিকক্ষ থেকে বের হতে পারছিলো না।
এ সময় স্কুলের আশপাশের লোকজন ও পাশে থাকা সেনাক্যাম্পের সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেন। খবর পেয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেনাবাহিনী। পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় নুসরাতের মরদেহ পায় তার পরিবার।
নুসরাতের বাবা আবুল হোসেন। তিনি বলেন, মাইলস্টোন স্কুলের ওই ভবনে মাত্র একটা ফটক বা সিঁড়ি ছিলো জানিয়ে আবুল হোসেন বলেন, ‘এই স্কুলের ভবনে একটা চিকন গেট ছিলো। এই গেট দিয়ে বাচ্চাদের বের করা হতো। কিন্তু এই গেটের সামনে বিমানটা বিধ্বস্ত হয়। এ কারণে ভবনটি থেকে বাচ্চারা সহজে বের হতে পারেনি। আবার ভবনটির এক্সিট গেটও ছিলো না। যদি তিন-চার দিক থেকে বাচ্চাগুলো বের হতে পারতো, তাহলে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কম হতো।’
মাইলস্টোনের প্রত্যেক শিক্ষার্থীকে বাধ্যতামূলক কোচিং ক্লাস করতে হয় জানিয়ে আবুল হোসেন বলেন, ‘ওই স্কুলের স্যাররা কোচিং করতে বাধ্য করেছে। বাচ্চাদের যদি কোচিং না করাই তা হলে পরীক্ষায় কম নম্বর দেয়। ফলে বাধ্যতামূলক কোচিং করতে হয়। কোচিং করানোর জন্য প্রত্যেকটা গার্জিয়ানকে তারা মেসেজ দিছে। খুব চাপের মুখে সবাই বাচ্চাদের কোচিং করাইছে। না হলে কোনো বাপ-মা চায় না সকাল ৭টায় গিয়ে বিকেল ৪টা পর্যন্ত বাচ্চা স্কুলে থাকুক। নিয়ম অনুযায়ী যদি ১টায় ছুটি হয়ে যেতো সবাই চলে যেতো। সবার ছেলে-মেয়েই আজ বেঁচে যেতো।’
‘দুর্ঘটনার সময় অধিকাংশ বাচ্চাই খাইতেছিলো। এ সময় বাচ্চাদের ক্লাসের ভেতরে আটকে রাখেন শিক্ষকরা। এ দুর্ঘটনার শতভাগ দায় স্কুলের প্রিন্সিপালসহ শিক্ষকদের। কোনো স্কুলে যাতে শিশুদের সঙ্গে শিক্ষকরা খারাপ আচরণ না করেন এবং পড়ার নামে যাতে কোনো শিশুকে চাপ দেওয়া না হয়, এ বিষয়টিও খেয়াল রাখতে হবে।’ বলে মন্তব্য করেন আবুল হোসেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












