সম্পাদকীয়
‘সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে’- স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিবৃতিকে আরো সমুন্নত করে ‘শক্ত প্রতিবাদ’ ও ‘প্রতিহতের কথা’ সংযুক্ত করতে হবে।
, ১৪ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
সীমান্ত হত্যার বিরুদ্ধে কঠিন কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।
পতিত জালিম সরকারের বিলুপ্ত করা- ‘ইসলামী তারতীবের ভিত্তিতে রাষ্ট্র অপরাপর মুসলিম দেশ সমূহের সাথে ভ্রাতৃত্ববন্ধন জোরদার করবে’- এই অনুচ্ছেদের পূণঃজাগরণ ঘটাতে হবে ইনশাআল্লাহ।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
(১২ মে) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিকভাবে আলোচনা হবে। আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশইন না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।”
মন্ত্রী জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকার নিবিড়ভাবে নজরদারি করছে। যেকোনো নিরাপত্তা-সংশ্লিষ্ট পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্ক ও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই নেয়া হবে।
এর আগে গত মার্চে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের বিদায়ী হাইকমিশনারদের সাক্ষাতের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন-ভারতীয় হাইকমিশনারকে সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনের পর এমন বার্তা দেয়া হলেও সীমান্তে হত্যা বন্ধ হয়নি।
বাংলাদেশি নাগরিকদের হত্যা ও নির্যাতনের ঘটনা অব্যাহত রয়েছে, যা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সীমান্তে শুধু হত্যাকান্ডই নয়- ঘটছে পুশ ইনের ঘটনাও। সর্বশেষ- গত শুক্রবার রাতে কসবা উপজেলার বাতেনবাড়ি গ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুরসালিন এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেনকে গুলী করে হত্যা করে বিএসএফ।
কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক হত্যা এবং প্রায় ২০ জন আহত হওয়ার ঘটনায় আমরা গভীর উদ্বিগ্ন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
(২)
ভারতের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্তের যে অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই, সেখানে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির নতুন মন্ত্রীসভা।
সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর বিএসএফের নির্বিচার গুলি চালানো আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং প্রতিবেশীসুলভ সম্পর্কের চরম লঙ্ঘন। বারবার একই ধরণের হত্যাকা- ঘটলেও বাংলাদেশ সরকার কার্যকর কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় সীমান্তে বাংলাদেশিদের জীবন আজ চরম ঝুঁকির মধ্যে পড়েছে।
সীমান্ত এলাকায় চোরাকারবারি, মাদক ও অবৈধ বাণিজ্য একটি বাস্তব সমস্যা হলেও তা মোকাবিলার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। কিন্তু অপরাধ দমনের পরিবর্তে গুলি করে হত্যা পরিস্থিতিকে আরও জটিল ও অমানবিক করে তুলছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর কূটনৈতিক সংলাপ, টহল এবং আইনের শাসনভিত্তিক ব্যবস্থা জোরদার করতে হবে।
(৩)
প্রসঙ্গত সীমান্তে কাটাতারের বেড়া লাগানো এবং সীমান্ত হত্যা। দুটোই বাংলাদেশের জন্য কষ্টকর। আই.এম.এফর রিপোর্টেই এসেছে ২০২৬ সালে জিডিপিতে বাংলাদেশ ভারতকে দাপিয়ে থাকে। বাংলাদেশের প্রকৃত সমৃদ্ধি ভারতের চেয়ে অনেক বেশী।
সুতরাং বাংলাদেশ থেকে কেউ ভারতে জীবিকার জন্য প্রবেশ করে না বরং বাংলাদেশীরা পর্যটনের জন্য ভারতে না গেলে ভারতীয়রা না খেয়ে মরে। তাদের মার্কেট, হোটেল বন্ধ থাকে। ব্যবসা লাটে উঠে।
সীমান্ত কাটাতারের বেড়া দিয়ে কী মিথ্যা আস্ফালন করতে চায় হিন্দুত্ববাদী সরকার? তাদের এ মিথ্যা প্রপাগান্ডার জবাব দেয়ার জন্য শক্ত কঠিন কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।
পাশাপাশি সীমান্তে হত্যা বন্ধের জন্য বাংলাদেশের পররাষ্ট্রনীতি পাকিস্তান, তুরস্ক, ইরানসহ অন্যান্য মুসলিম দেশগুলোর সাথে আরো সুসংহত করতে হবে। সংবিধানে সর্ব শক্তিমান মহান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও ‘বিশ্বাস’ অনুচ্ছেদ পূণ: প্রতিস্থাপনের পাশাপাশি- পতিত আওয়ামী সরকার কর্তৃক বিলুপ্তকৃত ‘ইসলামী সংহতির ভিত্তিতে রাষ্ট্র অপরাপর মুসলিম দেশগুলোর সাথে ভ্রাতৃত্ব বন্ধন মজবুত করার এই অনুচ্ছেদেরও পূনঃ জাগরণ করাতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকার দলীয় শ্রমিক কর্মচারী তথা গণ আন্দোলনের মুখে সাবেক প্রতারক সরকার যেখানে ডিপিওয়ার্ল্ড নিষিদ্ধ করেছে সেখানে নির্বাচিত দাবীদার বর্তমান সরকার কী করে সে দেশ বিক্রির পথেই হেটে ডিপিওয়ার্ল্ডকে আনতে পারে?
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং দিপাক্ষিক চুক্তি- এমনকী নিজ দেশের সংবিধান সবই ভারত বর্বরতার সাথে লঙ্ঘন করে ও করছে। ভারতকে কঠিন শিক্ষা দিতে হবে এবং সাবেক উপদেষ্টা বিবৃত ২২ লাখ ভারতীয়কে অবিলম্বে পুশব্যাক করতে হবে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ সুমহান বেমেছাল বরকতময় ১৯শে যিলহজ্জ শরীফ! সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি এই মহিমান্বিত দিনটি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকা বাংলাদেশকে আরো বেশী তুলা আমদানিতে চাপ সৃষ্টি করছে। আম্রিকা থেকে তুলা আমদানি জটিল, অধিক ব্যয় ও সময় সাপেক্ষ। অথচ একটু উদ্যোগ নিলে বাংলাদেশই হতে পারে তুলায় স্ব-নির্ভর। ইনশাআল্লাহ।
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নানা নামে বিভিন্ন কর আরোপকে মহা জুলুম হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে নানা কর পরিকল্পনা নিয়ে গভীর দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সরকারকে অন্যায্য কর মুক্ত বাজেট দিতে হবে।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












