‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে আহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু!
, ০২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর কামরাঙ্গীরচরে তথাকথিত ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত স্কুলশিক্ষার্থী রুমান (১৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার ভোর ৫টায় রমনার ‘এ ওয়ান’ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
নিহত রুমান শরীয়তপুর জেলার জালাল উদ্দীনের ছেলে। সে পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর ৭ নম্বর গলিতে থাকতো। স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল রুমান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক জানান, গত জুমুয়াবার (১৯ ডিসেম্বর) ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বের জেরে সাইফুল ইসলাম (১৬) নামে এক কিশোর রুমানকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনার পরদিন (২০ ডিসেম্বর) অভিযুক্ত সাইফুল ইসলামকে গেন্ডারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া স্বীকারোক্তিতে সাইফুল জানায়, রুমান তাকে ‘সিনিয়র’ হিসেবে সম্মান না করায় ক্ষুব্ধ হয়ে সে ছুরিকাঘাত করেছিল। এই ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)