‘সরকার পতনে ১০% ধাক্কা দরকার, প্রশাসনেও আন্দোলন ঢুকে গেছে’
নিজস্ব প্রতিবেদক:
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের রিমান্ড শেষে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়। আদালত প্রাঙ্গণে নুর সাংবাদিকদের বলেন, আর মাত্র ১০% ধাক্কা দরকার, তারপর শেষ। প্রশাসন ইতোমধ্যে আমাদের পক্ষে দাঁড়াইছে।
নুর বলেন, মানুষের মুক্তি নাই। সরকারের পতন করতেই হবে। প্রশাসন ইতোমধ্যে ঘুরে দাঁড়াইছে।
রিমান্ডের ব্যাপারে ডাকসুর সাবেক ভিপি বলেন, অমানবিক নির্যাতন হচ্ছে, চোখ বাইন্ধা ঝুলাইয়া, পা বাইন্ধা নির্যাতন হচ্ছে। আমরা ভিতরে থাকলেও আন্দোলন চালাইয়া যাইতেই হইবে।
নুর আরও বলেন, ৯০ পারসেন্ট পতন হইয়া গেছে। প্রশাসনের মধ্যেও আন্দোলন ঢুইকা গেছে। এখন কিছু জনগণকে রাস্তায় থাকলেই হবে। মাত্র ১০ পারসেন্ট ধাক্কা দরকার, তারপর শেষ।
এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান মুন্সী আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত নুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।