সম্পাদকীয়-২
‘শয়তানের নিঃশ্বাস’ নামের ভয়ঙ্কর ড্রাগ আতঙ্কে সারাদেশ একান্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতা এবং জনগণের সচেতনতা দরকার
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
কুমিল্লার বুড়িচং সদরে অবস্থিত সোনালী ব্যাংকের ভেতরে এক নারী গ্রাহকের নাকে-মুখে ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) ছিটিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুড়িচং থানায় লিখিত অভিযোগ করেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বুড়িচং সদরের ইসলাম কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংকের ভেতরে।
টাকা উত্তোলনের পর ক্যাশ কাউন্টারের সামনে দাড়িয়ে তিনি টাকা গুনছিলেন। এ সময় অপরিচিত ৪-৫ জনের একটি প্রতারক চক্র গ্রাহক সেজে তার পাশে এসে দাড়ায় এবং কৌশলে স্কোপোলামিন (জনপ্রিয়ভাবে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত) নাকে-মুখে ছিটিয়ে দেয়। এরপর তিনি পুরোপুরি প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যান এবং নিজের অজান্তেই টাকাগুলো তাদের হাতে তুলে দেন।
ব্যাংক থেকে বের হওয়ার পর কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে এবং তিনি বুঝতে পারেন, তার টাকা নিয়ে প্রতারকরা পালিয়ে গেছে।
বুড়িচং সোনালী ব্যাংকের ম্যানেজার জহুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৪-৫ জন প্রতারক খুব চতুরভাবে ওই নারী গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। কিছুদিন আগেও কংশনগর সোনালী ব্যাংকে এমনই ঘটনা ঘটেছিল। আমরা সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি এবং প্রতারকদের ধরিয়ে দিতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি।
ভিজিটিং কার্ড, কাগজ, কাপড় কিংবা মোবাইল ফোনের স্ক্রিনে এই ড্রাগ রেখে যার ওপর প্রয়োগ করা হবে তার নাকের চার থেকে ছয় ইঞ্চি দূরত্বে নিয়ে আসা হয়।
এটি নিঃশ্বাস নেওয়ার ১০ মিনিটের মধ্যে কার্যকর হয় এবং ভুক্তভোগীর মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। কারও কারও স্বাভাবিক অবস্থায় ফিরতে এক ঘণ্টা সময় লাগে, আবার অনেকে তিন থেকে চার ঘণ্টার মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরেন।
সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা, যশোর, খুলনা, রাজবাড়ী ও বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে স্কোপোলামিন ব্যবহার করে ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে।
এ ধরনের প্রতারক চক্রে বিদেশিরাও জড়িত। পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।
প্রত্যেক ভুক্তভোগীর দাবি, প্রতারক চক্রের সদস্যরা টাকা, রুমাল, কাপড়, মোবাইল বা ভিজিটিং কার্ড বা অন্য কিছুর মাধ্যমে তাদের নাকের কাছে এই কেমিক্যালটি পৌঁছায়, যা নিঃশ্বাসের সঙ্গে ভেতরে চলে যাওয়ার পরই ব্রেনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারা। তখন প্রতারক চক্র যা নির্দেশ দেয়, সেই অনুযায়ী তারা কাজ করে।
বিশেষজ্ঞদের ধারণা, প্রতারক চক্রের সদস্যরা এই কাজে যে কেমিক্যালটি ব্যবহার করছে তার নাম ‘স্কোপোলামিন’, যা ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামেও পরিচিত। ল্যাটিনের দেশ কলম্বিয়ায় স্কোপোলামিনকে ‘ডেবিল ব্রেথ’ বা ‘শয়তানের নিঃশ্বাস’ নামেই অভিহিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েন্দাদের কাছ থেকে সত্য কথা বের করতে এটি ব্যবহার করা হতো। বর্তমানে চীন, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তানসহ অনেক দেশের গোয়েন্দা সংস্থা গোপন তথ্য বের করতে আসামিদের ওপর স্কোপোলামিন ব্যবহার করা হয়।
বিশেষজ্ঞরা বলেন, বেশকিছু ড্রাগ রয়েছে যেগুলোর প্রয়োগে মানুষের মন নিয়ন্ত্রণ করা সম্ভব। এর মধ্যে অন্যতম স্কোপালামিন বা ডেভিলস ব্রেথ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টদের এখনই সতর্ক হওয়া ও দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।
পাশাপাশি এর থেকে রক্ষা পেতে অপরিচিত কারও কাছ থেকে কিছু না নেওয়া; অপরিচিতকে গা ঘেঁষতে না দেওয়া এবং অপরিচিত কেউ কিছু পড়তে দিলে তা না পড়ার জন্য জনসাধারণের মাঝে তীব্র সচেতনতা ও সতর্ক থাকার প্রবনতা জাগরিত হওয়া দরকার।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে কোনো বিদেশি কোম্পানি সাড়া দেয়নি বলে এতো হা হুতাশ কেনো? বাপেক্সকেই সমুদ্রেও তেল-গ্যাস অনুসন্ধানের দায়িত্ব দেয়ার দায়িত্ববোধ- কেবলমাত্র খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমাই সম্ভব ইনশাআল্লাহ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুবারক হো- মহিমান্বিত ১১ই যিলক্বদ শরীফ! যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সিবতু সুলত্বানিন নাছীর, সাইয়্যিদুল কাওনাইন, মহাসম্মানিত ইমাম হযরত সাইয়্যিদুল উমাম আল আউওয়াল আলাইহিস সালাম উনাদের মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানাল্লাহ!
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌর বিদ্যুৎ প্রসারে প্রধান বাধা হলো উচ্চ কর ও শুল্ক। নবায়নযোগ্য জ্বালানির প্রতি নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের মনে একটা বদ ধারণা তৈরি করার জন্য একটা গোষ্ঠী খুব তৎপর। বড় বিনিয়োগকারীরা সুবিধা পাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ পিছিয়ে পড়ছে। এটি সৌর বিদ্যুতের গণমুখী বিস্তারকে বাধাগ্রস্ত করছে। সরকারের উচিৎ সহায়ক নীতিকাঠামো দিয়ে বেসরকারি খাতকে উৎসাহিত করা।
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী শুধু রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেই হবে না। ‘শিমু’, ‘সোলেমানের’ উদ্ভাবিত সেচযন্ত্র তথা সুলভ প্রযুক্তিকেও উৎসাহ দেয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে দেশের প্রান্তিক নাগরিকের উদ্ভাবিত প্রযুক্তি দ্বারাই সঙ্কটে সমাধানের অনুসন্ধানী উদ্দীপনা থাকতে হবে। ইনশাআল্লাহ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ৮ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি আজ ‘বিশ্ব পর্দা দিবস’।
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই যিলক্বদ শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোশন করত উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা,ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত ৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! মুজাদ্দিদে আ’যমে ছানী, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা যাওজাতুম্ মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার শুধু শাসক গং নয়, বাংলাদেশের গোটা জনসাধারণকেই বশ ও বুদ করার ছক কষছে ভারত প্রতিবেশী দেশের সাথে মিলিতভাবে আগামী পহেলা বৈশাখ পালনের ঘোষণা ভারতীয় ষড়যন্ত্রের সমার্থক। ঈমানদার দেশবাসীকে খুবই সতর্ক এবং সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনার বাংলার সব কিছুতেই সোনা। এক নারিকেল চাষেই দেশে ৫০ হাজার কোটি টাকা আয় এবং লাখ লাখ লোকের বেকারত্বের অবসান সম্ভব। সহজেই হবে অনেক কর্মসংস্থান, আমদানীর সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার সমৃদ্ধি। ইনশায়াল্লাহ!
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দৈনন্দিন ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও মুসলমান কি পবিত্র সূরা ফাতিহা শরীফ শুধু পাঠের মধ্যেই আবদ্ধ থাকবে? ফিকির আর আমল কী অধরাই থাকবে?
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২রা যিলক্বদ শরীফ! সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত ঊখতু রসূল মিনার রদ্বায়াহ্ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সূদী ব্যাংক ব্যবস্থা মূলত: আত্মঘাতী এবং শোষক ব্যবস্থা। ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা শত শত শ্রমিকই নয় বরং গোটা আর্থো-সামাজিকখাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্থ, লা’নতগ্রস্থ, বেকারত্বে জর্জরিত। বর্তমান সংকটাপন্ন অর্থনীতি বাঁচাতে অতিসত্বর সুদী ব্যাংক ব্যবস্থা বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ব্যাংক ব্যবস্থা চালু করতে হবে ইনশাআল্লাহ।
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












