বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাইয়ের শেষ দিকে কিছু ছাত্রনেতা বিদেশি অপশক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল: নুর

জুলাই গণ-অভ্যুত্থানের শেষ দিনগুলোতে বিদেশি অপশক্তি ছাত্রনেতাদের নিয়ন্ত্রণ করেছিল বলে দাবি করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।
মেসুত প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, রাত ১:০০
শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীতে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক বলেন, ‘জুলাই ছিল দল-মত-নির্বিশেষে ছাত্র-জনতার আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস। তবে আন্দোলনের শেষ পাঁচ-সাত দিনে আমাদের ছাত্রনেতাদের কেউ কেউ বিদেশি অপশক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। এমনকি কোনো কোনো বিদেশি দূতাবাস-সংশ্লিষ্ট ব্যক্তিদের বাসায়ও তারা অবস্থান করেছিলেন।’

তিনি আরও দাবি করেন, ‘তখন থেকেই আন্দোলনের পরিচিত মুখগুলোকে নিয়ন্ত্রণ করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করার মাধ্যমে নিজেদের স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করা হয়। আর এ কারণেই পরবর্তীকালে নির্বাচন প্রশ্নে সংকট তৈরি হলে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি দ্রুত নির্বাচনের দাবিতে সরব হয়েছিল।’

জুলাই আন্দোলনের একক রাজনৈতিক বয়ান তৈরির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাইকে কোনো একক গোষ্ঠীর বয়ানে সীমাবদ্ধ করা উচিত নয়। গত দুই বছর ধরে আমরা বলে আসছি, জুলাইকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ানের মতো একক রাজনৈতিক ন্যারেটিভে রূপ দেয়া যাবে না।’

সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম আখ্যান তৈরি করে জনমত বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল উল্লেখ করে ভিপি নুর বলেন, ‘নির্বাচনের আগে ভালো প্রার্থীদের ভোট ২০ শতাংশ আর ক্ষমতার লোভীদের ভোট ৮০ শতাংশ–এমন ভিত্তিহীন ন্যারেটিভ ছড়ানো হয়েছিল। কারা এটা করছে, তা চিহ্নিত করে চিরতরে সমাধান না করলে ভবিষ্যতে আরও বিভ্রান্তি তৈরি হবে।’

অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের স্বার্থপরিপন্থি জেনেও একটি অনির্বাচিত সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছিল, যা ওই নিয়ন্ত্রণকারীদের সম্মতিতেই হয়েছিল। অথচ এখন সেই চুক্তির দায় বিএনপির ওপর চাপানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’

সমাবেশে নতুন দল এনসিপি ও জামায়াতে ইসলামী সম্পর্কেও কথা বলেন ভিপি নুর। এনসিপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘এনসিপির নেতারা আমাদের রাজনৈতিক সহযোদ্ধা। তবে তারা রাজনীতি শেখার ও বোঝার আগেই জামায়াতের পকেটে ঢুকে পড়েছে। এতে তারা নিজেরাই নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করছে।’ পাশাপাশি জামায়াতে ইসলামীকে প্রকাশ্য রাজনীতি করার আহ্বান জানিয়ে সব ধরনের ‘গোপন রাজনৈতিক কার্যক্রম’ থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।

একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা জিয়াউর রহমানকে দেখিনি, বইপুস্তকে তার দেশপ্রেম ও জাতীয়তাবাদের কথা পড়েছি। কিন্তু আজকের তারেক রহমানের মাটির মানুষ হিসেবে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার কর্মকাণ্ডে আমরা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই।’

সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজপথে হুংকার না দিয়ে সংসদীয় চর্চার আহ্বান জানানিয়ে নুর বলেন, ‘সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী। সংবিধান সংস্কার কমিটিতেও সব দলের প্রতিনিধিত্ব রয়েছে। তাই রাজপথে অহেতুক হুংকার না দিয়ে যে কোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সংসদ ও কমিটিতেই খুঁজে বের করতে হবে।’

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ৬ ঘণ্টা আগে কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট ৬ ঘণ্টা আগে ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ৬ ঘণ্টা আগে যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল … ৬ ঘণ্টা আগে ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর … ৬ ঘণ্টা আগে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ… ৬ ঘণ্টা আগে শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব… ৬ ঘণ্টা আগে সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু… ৬ ঘণ্টা আগে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে ১১ ঘণ্টা আগে সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব ২২ ঘণ্টা আগে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ ২২ ঘণ্টা আগে -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ২২ ঘণ্টা আগে