‘শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে’
, ২০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দ-প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠাতে আমরা ভারতকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাব।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, হাসিনার প্রত্যর্পণ শেষ পর্যন্ত নয়াদিল্লির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
সম্ভাব্য তৃতীয় দেশে শেখ হাসিনার পুনর্বাসন সংক্রান্ত খবর প্রসঙ্গে তিনি জানান, তিনি এ ধরনের খবর কেবল গণমাধ্যমে দেখেছেন।
তিনি বলেন, আমি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য পাইনি।
গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পরে বাংলাদেশি আদালতে তিনি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক মামলায় দ-িত হন।
গত মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সর্বশেষ রায়ের পর তাকে ফেরত আনতে ঢাকা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে নয়াদিল্লিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রতিমকে হত্যার বিস্তারিত জানিয়েছে পুলিশ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামরিক আদালতে চাকরিচ্যুত, তথ্য গোপন করে সরকারি স্কুলে শিক্ষক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের রিপোর্ট পেশ করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আলজেরিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কৌশলগতভাবে আরও বিস্তৃত হবে -স্পিকার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তারেক রহমানের সফরের পর বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় -চীনা রাষ্ট্রদূত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধনী আইনজীবী হওয়ার শর্টকাট থাকলেও ভালো হতে পড়াশোনার বিকল্প নেই -আইনমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন পে-স্কেলে মাসিক পেনশন ১৮ হাজার থেকে ৭০ হাজার ২০০ টাকা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়ণের ঘর ছাড়ার হিড়িক, কারণ যা জানা যাচ্ছে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাফর ইকবালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)