সরব হচ্ছে আওয়ামী লীগ
, ২৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৯ জুলাই, ২০২৬ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দিন দিন বাড়ছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আ’লীগের রাজনৈতিক তৎপরতা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে দলটির নেতা-কর্মীদের ঝটিকা মিছিল এবং দলীয় কার্যালয় উদ্বোধনসহ নানা কর্মকান্ডের মাধ্যমে রাজনৈতিক ময়দানে তারা সরব হচ্ছে। শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সাংস্কৃতিক অঙ্গন, মিডিয়া, প্রশাসন, আইন অঙ্গন সর্বত্রই আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা সক্রিয় হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকারে নমনীয় মনোভাবের কারণে ঘাপটি মেরে বা পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ধীরে ধীরে বেরিয়ে আসছেন। সরকারের এই নমনীয়তা আওয়ামী লীগের ফিরে আসার পথ সুগম করতে পারে বলেও তারা মনে করছেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সুর্নিদিষ্ট মামলা থাকার পরও পুলিশ তাদের গ্রেফতারে কোন পদক্ষেপ নিচ্ছে না। অনেকে আদালত থেকে জামিন নিয়ে দিব্যি দল পুনর্গঠনে কাজ করছেন। আইন অঙ্গনে আওয়ামী লীগের যে সব নেতা এতদিন পালিয়ে ছিলেন তারা আবার চেম্বার খুলে বসেছেন। আদালতে কাজ শুরু করেছেন। মিডিয়াতে আওয়ামী সমর্থকরা আবার সক্রিয় হচ্ছেন। আসলে শেখ হাসিনার সময়ে মিডিয়া যারা নিয়ন্ত্রণ করতেন এখনো তারাই মূল দায়িত্বশীল জায়গাগুলোতে বসে আছেন। তারা শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসন করার নতুন বয়ান তৈরির চেষ্টা করছেন। প্রতিবেশী রাষ্ট্রের মদদে একদল সাংবাদিক বা মিডিয়াকর্মী আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পনর্বাসনের জন্য কাজ করছেন বলেও অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থকদের এসব কর্মকান্ড সবই সরকারি দলের কিছু নেতাকর্মীর আশ্রয়-প্রশ্রয়ে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত ৪ জুলাই রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত শহীদদের স্মরণে যে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় তাতে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। সূচনা নামের যিনি এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তিনি আওয়ামী লীগের গবেষণা সেল (সিআরআই) এর অলোচিত সদস্য বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাণিজ্য ঘাটতি বেড়েছে সাড়ে ৪ বিলিয়ন ডলার
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপে বাংলাদেশের রপ্তানি খাত, এডিবির সতর্কতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিপৎসীমার ওপর বইছে পাঁচ নদী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিত্যক্ত গ্যাস কূপ খননে আগ্রহী চীনের সিসিডিসি
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশ ও দ্বীন রক্ষায় ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র মহাসমাবেশ থেকে সরকারের প্রতি দাবি
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুরগি-ডিমের দাম বেড়েছে, সবজির দামও চড়া
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাঁচ জেলায় শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারি বৃষ্টিতে ডুবে গেছে যশোর শহরের নিম্নাঞ্চল
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মৌলভীবাজারে পাঁচ স্থানে ভেঙে গেছে বাঁধ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে নতুন নিয়ম: আগে সুযোগ পাবে স্থানীয়রা, তারপর বিদেশি
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)