এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
, ২৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৯ জুলাই, ২০২৬ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) তথ্যমতে, দেশে আগে থেকেই চাহিদার তুলনায় গ্যাস সরবরাহে ঘাটতি রয়েছে। এর আগে মহেশখালীর দুটি টার্মিনাল থেকে প্রতিদিন ১০০ থেকে ১০৫ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হতো। কিন্তু সাগরের বৈরী আবহাওয়ার কারণে সোমবার গভীর রাত থেকে সরবরাহ ৩০ কোটি ঘনফুট কমানো হয়েছে। বর্তমানে প্রতিদিন ৭৫ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে উৎপাদন আবারও বাড়ানো হবে।
দেশে প্রতিদিনের মোট গ্যাস সরবরাহের ৩৫ থেকে ৪০ শতাংশ আসে আমদানি করা এলএনজি থেকে। ফলে এলএনজির উৎপাদন কমে যাওয়ায় চলমান গ্যাস সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।
এলএনজি সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে গ্যাস বিতরণে মারাত্মক প্রভাব পড়েছে। এর ফলে অনেক বাসাবাড়িতে রান্নার চুলা জ্বলবে না, শিল্পকারখানাগুলো চাহিদামতো গ্যাস পাবে না এবং গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
গ্যাস সরবরাহ কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে গ্যাস বিতরণের দায়িত্বে থাকা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। বৈরী আবহাওয়ার কারণে মহেশখালী টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ প্রায় ৩০ কোটি ঘনফুট কমেছে। এর ফলে তিতাস গ্যাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহক গ্যাসের নি¤œচাপ অনুভব করবেন এবং সাগরের আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাণিজ্য ঘাটতি বেড়েছে সাড়ে ৪ বিলিয়ন ডলার
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপে বাংলাদেশের রপ্তানি খাত, এডিবির সতর্কতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিপৎসীমার ওপর বইছে পাঁচ নদী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিত্যক্ত গ্যাস কূপ খননে আগ্রহী চীনের সিসিডিসি
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশ ও দ্বীন রক্ষায় ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র মহাসমাবেশ থেকে সরকারের প্রতি দাবি
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুরগি-ডিমের দাম বেড়েছে, সবজির দামও চড়া
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাঁচ জেলায় শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারি বৃষ্টিতে ডুবে গেছে যশোর শহরের নিম্নাঞ্চল
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মৌলভীবাজারে পাঁচ স্থানে ভেঙে গেছে বাঁধ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে নতুন নিয়ম: আগে সুযোগ পাবে স্থানীয়রা, তারপর বিদেশি
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)