‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে’
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ আশির, ১৩৯৩ শামসী সন , ১৪ মার্চ, ২০২৬ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে গেছে। চুক্তির সঙ্গে যারা জড়িত, তাদের নাম প্রকাশ করে বিচার ও শাস্তির আওতায় আনতে হবে। বর্তমান সরকারপ্রধান নির্বাচনের আগে বলেছিলেন ‘সবার আগে বাংলাদেশ’। যদি এই স্লোগান সত্যিই বিশ^াস করা হয়, তাহলে সরকারকে এ বিষয়ে সংসদে আলোচনার উদ্যোগ নিতে হবে। যারা চুক্তিতে সই করেছেন, তাদের নাম উন্মোচন করে জবাবদিহির আওতায় আনতে হবে।
গতকাল জুমুয়াবার (রাজধানীর বিজয়নগরে “যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক” শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনু মুহাম্মদ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সইয়ের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের আগ্রহ ছিল বেশি। তারা কেন এমনটি করেছে, তা বোধগম্য নয়। নির্বাচনের মাত্র তিন দিন আগে এই চুক্তি করার কারণও প্রশ্নসাপেক্ষ।
তিনি আরও বলেন, তারা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তিটিও করতে চেয়েছিল। তবে শ্রমিকদের প্রতিবাদের কারণে তা সম্ভব হয়নি। সে সময় এ বিষয়ে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী ও প্রধান উপদেষ্টা ইউনূস বেশ তৎপর ছিলো।
আদালতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখন আবার আদালত রায় দিচ্ছে। বিস্ময়কয় লাগে-সরকারের ইচ্ছা যেন আদালত বুঝে ফেলে এবং সে অনুযায়ী রায় দেয়। জানি না এটি কোন আইনি প্রক্রিয়ায় ঘটে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেভাবে চুক্তি হয়েছে, তাতে গ্রামীণ অর্থনীতিতে ধস নামতে পারে এবং নতুন করে ভয়াবহ বেকারত্ব তৈরি হতে পারে। বাংলাদেশের জিডিপির তুলনায় কর বাড়ানো জরুরি হলেও এই চুক্তির ফলে কর কমতে পারে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর।
ইরান ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মানবাধিকার রক্ষায় ইউরোপ কোনও কার্যকর ভূমিকা রাখেনি। ইরানের ওপর হামলার ঘটনায়ও তারা কোনও নিন্দা জানায়নি। বর্তমান পরিস্থিতিতে চীন বা রাশিয়ার সঙ্গে বাংলাদেশ সম্পর্ক রাখবে কি না- সেটিও যেন যুক্তরাষ্ট্রের নির্দেশনার ওপর নির্ভর করছে। বৈশি^ক সংকটে জাতিসংঘেরও কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। এতে ঔপনিবেশিক ব্যবস্থার ভয়ংকর চেহারা ফুটে উঠছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে বলেছেন, সবার আগে বাংলাদেশ। কিন্তু এখন মনে হচ্ছে সবার আগে যুক্তরাষ্ট্র। আমাদের দাবি, এ বাণিজ্য চুক্তিতে যারা সই করেছে তাদের বিচার করতে হবে।
তিনি বলেন, সংসদে আলোচনা ছাড়া কোনও চুক্তি করা উচিত নয়। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর চুক্তিটিকে ভালো বলছে, কিন্তু সরকারের উচিত এ চুক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া। অন্যথায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানটি কেবল বাগাড়ম্বর হয়ে থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












