২৫২ ভুয়া ‘রেশন’ কার্ডে ৪ কোটি টাকা ‘আত্মসাৎ’
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন স্টোর। বাইরে থেকে দেখলে সাধারণ একটি সরকারি গুদামঘর। প্রতিদিনের মতো এখান থেকে চাল, ডাল, তেলসহ নানা রেশন সামগ্রী তুলতেন পুলিশ সদস্যরা। কাগজে-কলমে হিসাবও মিলত ঠিকঠাক। কিন্তু সেই হিসাবের ভেতরেই লুকিয়ে ছিল এক অদৃশ্য তালিকা। যাদের নাম তালিকায় আছে, কিন্তু মানুষ নেই। কার্ড আছে, কিন্তু সেই কার্ড কারও হাতে নয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে উঠে এসেছে এই অদৃশ্য তালিকা, যার সংখ্যা কম নয়। ২০১৩ সাল থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন স্টোরে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করা হয়। সেই কার্ড দেখিয়ে বছরের পর বছর রেশন সামগ্রী উত্তোলন করা হয়েছে। এইভাবে আত্মসাৎ করা হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা।
বৃহস্পতিবার (১২ মার্চ) এই ঘটনায় ১১ জন পুলিশ সদস্য ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। পিরোজপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জাকির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, রেশন স্টোরের হিসাবপত্রে এমন অনেক কার্ড নম্বর পাওয়া গেছে, যেগুলোর বিপরীতে বাস্তবে কোনো পুলিশ সদস্যের অস্তিত্ব নেই। এই কার্ডগুলো ব্যবহার করে নিয়মিত রেশন তোলা হতো। পরে সেই রেশন বাজারে বিক্রি করা বা অন্যভাবে নগদে রূপান্তরের অভিযোগ রয়েছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন ঝালকাঠি পুলিশ লাইন্সের সাবেক মেস ম্যানেজারসহ কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারী। তদন্তে দেখা গেছে, শুধু নিচু পদে নয়, পরিদর্শক পদমর্যাদার মাঝারি পর্যায়ের অন্তত চারজন কর্মকর্তার নামও এই তালিকায় এসেছে।
মামলার নথি ঘেঁটে দেখা যায়, জালিয়াতির এই চক্র একদিনে তৈরি হয়নি। বছর গড়ানোর সঙ্গে সঙ্গে এর পরিধি ও টাকার অঙ্ক বেড়েছে। জালিয়াতির শুরুটা হয়েছিল ২০১৩ সালের দিকে। তখন (২০১৩ সালে) ৬০টি ভুয়া কার্ড তৈরি করে প্রায় ১৪ লাখ ৮১ হাজার টাকা মূল্যের রেশন উত্তোলন করা হয়। পরের বছর ৫৬টি কার্ডে প্রায় ২৯ লাখ টাকার রেশন তোলা হয়। একই ধারা পরবর্তী দুই বছর (২০১৫ ও ২০১৬ সালেও) অব্যাহত থাকে।
এরপর ২০১৮ ও ২০১৯ সালে পাল্লা দিয়ে আত্মসাতের পরিমাণ আরো বাড়ে। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২০ ও ২০২১ সালে সবচেয়ে বড় অঙ্কের অত্মসাতের ঘটনা ঘটে। ২০২০ সালে ১৪৮টি ভুয়া কার্ডে প্রায় ৭৩ লাখ টাকার রেশন তোলা হয়েছে। পরের বছর ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ২৫২টি কার্ড ব্যবহার করে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার রেশন উত্তোলন করা হয়। সব মিলিয়ে আট বছরে আত্মসাতের অঙ্ক দাঁড়ায় গিয়ে প্রায় চার কোটি টাকায়।
এই ঘটনা সামনে আসার পর বড় প্রশ্ন উঠেছে তদারকি নিয়ে। পুলিশ লাইন্সের রেশন স্টোরে নিয়ম অনুযায়ী কার্ড যাচাই, হিসাব মিলানো এবং নির্দিষ্ট কর্তৃপক্ষের পর্যবেক্ষণ থাকার কথা। তাহলে এত বছর ধরে কীভাবে ভুয়া কার্ডে রেশন তোলা হলো?
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন, “হিসাবের খাতায় সবকিছু ঠিকঠাক দেখানোর চেষ্টা ছিল। কিন্তু, বাস্তবের সঙ্গে কাগজের হিসাব মিলিয়ে দেখলেই গরমিল ধরা পড়ে।”
নাম প্রকাশে অনিচ্ছুক ঝালকাঠির সাবেক এক পুলিশ কর্মকর্তা জানান, রেশন ব্যবস্থা মূলত সদস্যদের সহায়তার জন্য। যদি সেটাও জালিয়াতির শিকার হয়, তাহলে এটা শুধু আর্থিক অপরাধ নয়, আস্থার জায়গায়ও বড় ধাক্কা।
ঝালকাঠি জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “আসামিরা বর্তমানে বিভিন্ন জেলায় কর্মরত। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ বিভাগ।”
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।