‘যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা’ -তারেক রহমান
, ১৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনের আগে যারা এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের দেখামাত্রই ‘গুপ্ত’ সম্বোধন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, আপনাদের অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখামাত্র তাদের বলবেন, ‘গুপ্ত’ তোমরা। পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে, তাদের একটিই নাম- ‘গুপ্ত’। কারণ, তাদের গত ১৬ বছর আমরা দেখিনি। তারা মিশে ছিল ৫ তারিখে যারা পালিয়ে গেছে তাদের সঙ্গে, তলে তলে।
গত শনিবার বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কাজেই সেই স্বাধীনতার সময় থেকে... ৮৬ সাল থেকে, ৯৬ সাল থেকে- এরা সবসময় দেখবেন একই সঙ্গে ছিল। এপিঠ আর ওপিঠ। এই যে লাখ লাখ মানুষ একত্রিত হয়েছেন, আমি চাইলে প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম। আপনারাও হয়তো হাততালি দিতেন। কিন্তু এতে জনগণের কোনো লাভ হতো? হতো না।
তারেক রহমান উল্লেখ করেন, বিএনপিই একমাত্র দল, যারা দেশকে সামনের দিকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। এমন অভিজ্ঞতা সম্পন্ন আর কোনো দল নেই।
তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবেÍযাতে কেউ ষড়যন্ত্র করে আবার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। গত ১৬ বছর যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন, আবার যেন কেউ ষড়যন্ত্র করে সব স্তব্ধ করে দিতে না পারে, অধিকার ছিনিয়ে নিতে না পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)