‘মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছে, সে ওই পদের যোগ্য নয়’
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গত রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা মাহফুজ বলেছে, অনেকে সাংবাদিক, বুদ্ধিজীবী বা বিভিন্ন পরিচয়ে টেলিভিশন টক শোতে বসে প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন। ওই সাহস কোথায় ছিল গত ১৫ বছরে?’
তার এই বক্তব্যর পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তার এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।
নিজের চ্যানেলে উপদেষ্টা মাহফুজকে উদ্দেশ্য করে মাসুদ কামাল বলেন, ইউনূসকে নিয়ে কথা বলা যাবে না এটা বাংলাদেশের কোন আদালতে কোন আইনে কোন গ্রন্থে লেখা আছে বলেন।
সরকার প্রধানকে নিয়ে যদি আমার কথা বলার অধিকার না থাকে। যদি সেই অধিকার আপনি ছিনিয়ে নিতে চান তাহলে আপনার সঙ্গে আগের স্বৈরাচারী শাসকের পার্থক্যটা কি থাকল?’
তিনি আরো বলেন, আপনি আমাদেরকে জ্ঞান দিচ্ছেন মিস্টার মাহফুজ আলম, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। এই এখতিয়ারও আপনার নেই। এটার মাধ্যমে আপনি প্রমাণ করেছেন, আপনাকে যে পদে বসানো হয়েছে আপনি সেই পদের যোগ্য নন। ’
মাহফুজ আলমের বক্তব্য টেনে মাসুদ কামাল বলেন, কথা তো কথাই। কথার ছোট বড় কিভাবে হয় এটা আমার কাছে ক্লিয়ার না। একটা হতে পারে সত্য কথা বলছে আরেকটা হতে পারে মিথ্যা কথা বলছে। আরেকটা হতে পারে অর্ধ সত্য।
তার মানে আমি ধরে নিয়েছি যে কথাগুলো তার পছন্দ হচ্ছে না সেই কথাগুলোকে তিনি বড় কথা মনে করছেন। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)