সম্পাদকীয়-১
‘মাথা ব্যাথার উপশমে মাথা কাটাই’- কী অর্ন্তবর্তী সরকারের তরীকা? ‘দুধের দাম বাড়ানোই’ কী খামারীদের সমাধান? নিজেদের করনীয় উপেক্ষা করে জনগণের পকেট কাটাই কেনো অন্তর্বর্তী সরকারের লক্ষ্য? গো-খাদ্যের দাম কমানোতে তাদের নজর নেই কেনো?
, ০৯ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা গত পরশু বলেছে, খামারিদের স্বার্থ রক্ষার জন্য গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে। খামারিরা অনেক কষ্ট করে পশু লালনপালন করে। যদি দুধের দাম ঠিকমতো না পান তাহলে কোন সার্থকতা থাকে না।
মৎস্য উপদেষ্টার এহেন ‘হবু রাজার গবুমন্ত্রী’ সূলভ বালখিল্যতা আমাদের যারপর নাই বিস্মিত ও হতবাক করেছে। গো-খাদ্যের দাম বাড়ার সমাধান উপদেষ্টা দুধের দাম বাড়ানোর মাধ্যমে দেখছে। অর্থাৎ জনগণের পকেট কাটার মাধ্যমেই তারা কাজ করতে চাইছে।
বাংলাদেশের সাধারণ জণগণ এমনিতেই দুধ খেতে পায় না। তারপরেও দুধের দাম বাড়ানোতেই উপদেষ্টা সমাধান খুজেছে। কিন্তু নিজেদের করুনীও ব্যবস্থার দিকে তার বা তার সরকারের নজর নেই। অথচ তারা ক্ষমতাসীন সরকার। সরকারে রয়েছে প্রশাসন, রাজস্ব, সেবাখাতসহ রাষ্ট্রীয় সব উপাদান। সেসব অনুষঙ্গের- সৎ সুষ্ঠ ও দূরদশী পরিকল্পনা ও প্রয়োগের ধারা গো-খাদ্যের দাম কমিয়ে খামারিদের সমস্যা সমাধানের সদিচ্ছা উপদেষ্টা ও তার সরকারের হলো না।
অন্তর্বর্তী সরকার জনগণের উপর খারড়গ চালিয়েই কর্তব্য পালনের আত্মতৃপ্তির ঢেকুর তুলছে। এমনিতেই দ্রব্যমূল্যের লাগামহীন উদ্ভগতিতেই জনগণ চিড়েচেপ্টা।
তার উপর বিশেষ প্রয়োজনীয় দুধেরও দাম বাড়ানোর প্রক্রিয়া হবে জনগণের জন্য মড়ার উপর খড়ার গা।
খামারীরা আক্ষেপ করে বলেছে ‘আমাদের কষ্টের কথা কার কাছে বলব? কেউ দেখেও দেখে না। সারা বছর গো-খাদ্যের দাম এমনিতেই বাড়তে থাকে।
এভাবে গো-খাদ্যের দাম বাড়লে ব্যবসা গুটানো ছাড়া উপায় থাকবে না। তাই সরকারকে বলবো গো-খাদ্যের দাম কমান, খামারিদের বাঁচান। ’
খামারিরা জানান, বর্তমানে এক বস্তা গমের ভুসি ১ হাজার ৮৫০ টাকা। প্রতি কেজি ছোলার ভুসি ৮০ টাকা ও ভুট্টা ভাঙা ৪৯ টাকায় বিক্রি হচ্ছে। ধানের কুড়া মণপ্রতি বিক্রি হচ্ছে ৯০০ টাকা। সম্প্রতি ৫০ কেজির প্রতি বস্তা ধানের কুড়ার দাম বেড়েছে ১৫০ টাকা। ৫০ কেজি ভুট্টা ভাঙা ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
গো-খাদ্যের দাম বাড়ার কারণে বিপাকে ব্যাপারীরাও। কুষ্টিয়ার নাসির ব্যাপারী বলেন, ‘মানুষের খাবারের চেয়ে গরুর খাবারের দাম বাড়তি। কীভাবে গরু পালবো? ছোলার ভুসির কেজি ৮০ টাকা। ভালো মানের চালের দামও ৮০ টাকা না। ’
দৈনিক আল ইহসানের অনুসন্ধানের জানা গেছে, পাঁচ বছরের ব্যবধানে দেশে গো-খাদ্যের প্রধান ৬টি আইটেমের গড় দাম বেড়েছে ১৩৭ দশমিক ১৯ শতাংশ। এতে বিপাকে পড়েছেন গরুর খামারিরা।
এর পেছনেও রয়েছে সিন্ডিকেট। ‘বড় শিল্প গ্রুপগুলো ডিও (ডেলিভারি অর্ডার) বিক্রি করে। পণ্য সরবরাহ করে এক থেকে দেড় মাস পর। সবার কাছ থেকে আগে টাকা নিয়ে নেয়। তারা এত বেপরোয়া হয়ে গেছে যে মিল বন্ধ করার সময় কাউকে বলেও না। এখানে পাইকারি ক্রেতারা অসহায়। ’
অল্প কিছু মিল মালিক ও মজুতদারের কারণে বর্তমানে দেশে ডেইরি ও পোলট্রি শিল্প হুমকির মুখে পড়েছে। বেশির ভাগ খামারি গরু বিক্রি করে খাদ্যের জোগান দিচ্ছে। গো-খাদ্যের দামে লাগাম না টানলে শিগগির ডেইরি ও পোলট্রি শিল্পকে বিপাকে পড়তে হবে।
গো-খাদ্যের দাম কমানোর জন্য খামারি এবং ভোক্তা উভয়ের বেশ অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছেন। সরকারের উচিৎ তাদের দাবীর প্রতি যথাযথ গুরুত্ব দেয়া। মাথায় ব্যাথা বলে মাথা না কাটা। দুধের দাম না বাড়িয়ে গো-খাদ্যের দাম কমানো।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু? দুর্নীতি সহায়ক প্রবণতা- শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আর ল্যাপটপ দেয়ার পরিকল্পনা থেকে সরে এসে শিক্ষার মান বাড়ানোর প্রক্রিয়ায় পর্যাপ্ত অর্থায়ন করতে হবে।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহিমান্বিত ২রা মুহররমুল হারাম শরীফ। আবু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব, আবুল বাশার, ছহিবু নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিন।
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৯শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার এবং হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৮ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৭ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! খলীফায়ে ছানী, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র ২৬শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতে আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ! এ দিবসটির তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহামহিম ২৫শে যিলহজ্জ শরীফ। ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বাবুল ইলম ওয়াল হিকাম, আসাদুল্লাহিল গালিব, খলীফাতু রসূলিল্লাহ, মুরতাদ্বা, হায়দার, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সুমহান খিলাফত মুবারক গ্রহণ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ২৩ লাখ কোটি টাকা ঋণের টাকা ঋণের সুদ পরিশোধেই ব্যয় হচ্ছে বিদেশী ঋণ নির্ভরতা থেকে সরকারকে তওবা করতে হবে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকার দলীয় শ্রমিক কর্মচারী তথা গণ আন্দোলনের মুখে সাবেক প্রতারক সরকার যেখানে ডিপিওয়ার্ল্ড নিষিদ্ধ করেছে সেখানে নির্বাচিত দাবীদার বর্তমান সরকার কী করে সে দেশ বিক্রির পথেই হেটে ডিপিওয়ার্ল্ডকে আনতে পারে?
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং দিপাক্ষিক চুক্তি- এমনকী নিজ দেশের সংবিধান সবই ভারত বর্বরতার সাথে লঙ্ঘন করে ও করছে। ভারতকে কঠিন শিক্ষা দিতে হবে এবং সাবেক উপদেষ্টা বিবৃত ২২ লাখ ভারতীয়কে অবিলম্বে পুশব্যাক করতে হবে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












