সম্পাদকীয়
সরকার দলীয় শ্রমিক কর্মচারী তথা গণ আন্দোলনের মুখে সাবেক প্রতারক সরকার যেখানে ডিপিওয়ার্ল্ড নিষিদ্ধ করেছে সেখানে নির্বাচিত দাবীদার বর্তমান সরকার কী করে সে দেশ বিক্রির পথেই হেটে ডিপিওয়ার্ল্ডকে আনতে পারে?
‘সবার আগে বাংলাদেশ দাবীদার’ সরকার কোনোভাবেই ডিপিওয়ার্ল্ডকে ঢুকতে দিতে পারে না।
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১০ জুন, ২০২৬ খ্রি:, ২৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
গত বৃহস্পতিবার (ইয়াওমুল খমীস) নৌ পরিবহন মন্ত্রণালয়ের দেওয়া দুটি পত্রে নিউমুরিং কনটেইনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারায় ছেড়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে একই দিনে দুই ধরনের বক্তব্য বা অবস্থান লক্ষ্য করা যায়। যাতে কার্যত নৌ পরিবহন মন্ত্রণালয়ের দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ ঘটেছে।
শ্রমিক সংগঠন, চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে তথা আমজনতার আন্দোলন-সংগ্রাম, প্রতিবাদের মুখে চট্টগ্রাম বন্দরের সর্ববৃহৎ ও লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক আন্তর্জাতিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল।
সাবেক প্রতারক সরকার যেখানে আন্দোলনের মুখে পিছু হটেছে, সেখান বর্তমান নির্বাচিত সরকার কার জন্য কিসের জন্য? কেনো? কাদের খুশি করার উদ্দেশ্যে সাবেক প্রতারক সরকারের দেশ বিক্রির পথে হাটছে। তা জনগণের কাছে গভীর প্রশ্নবোধক হিসেবে দেখা দিচ্ছে। এনসিটি কোনো ট্রানজিট পোর্ট বা টার্মিনাল নয়। ব্যবসায়ীরাও বলেননি যে এনসিটি তাদের সেবা দিতে পারছে না। এনসিটির আয়ও রেকর্ড পরিমাণ। এনসিটির সঙ্গে জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন জড়িত। বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের ৪৪-৪৫ শতাংশ এই এনসিটিতেই হয়। দেশীয় প্রতিষ্ঠান এনসিটি চালানোর দক্ষতার পরিচয় ইতোমধ্যে দিয়েছে। তাই এটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই।'
(২)
পর্যবেক্ষকমহল প্রশ্ন ছুড়েছেন, চট্টগ্রাম বন্দরের একে একে সবকটি কন্টেইনার টার্মিনাল হাতছাড়া করে শুধুই কী বস্তা টানার ঘাটে পরিণত হবে দেশের প্রধান সমুদ্র বন্দর? এরইমধ্যে চট্টগ্রাম বন্দরের কয়েকটি টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেয়া হয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের এনসিটি বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক কর্তৃক অত্যন্ত দক্ষ, স্বচ্ছ ও গতিশীল ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। তাছাড়া এনসিটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক এবং অত্যাধুনিক ভারী ইকুইপমেন্ট সমৃদ্ধ। এনসিটির সাথে লাগোয়া রয়েছে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা। এর পরিপ্রেক্ষিতে এনসিটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হলে দেশের নিরাপত্তা বিঘিœত হওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম বন্দর হারিয়ে ফেলবে তার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। ডিপি ওয়ার্ল্ড কোম্পানি নিয়ে সারা বিশ্বে বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা আছে। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর এনসিটি কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড করেছে। এ অবস্থায় দেশের অর্থনীতিতে লাভজনক এবং অত্যাধুনিক চট্টগ্রাম বন্দর এনসিটি কেন বিদেশি কোম্পানিকে ইজারা দেয়া হবে এবং পলাতক ফ্যাসিস্ট সরকারের পরিত্যক্ত উদ্যোগটি কেন বর্তমান নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে?
(৩)
ডিপি ওয়ার্ল্ড এনসিটি হ্যান্ডলিং করে সরকারকে যে লাভ দেবে বলেছে, দেশীয় একাধিক প্রতিষ্ঠান তার চেয়েও বেশি লাভ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এরপরও কেন নতুন করে ডিপি ওয়ার্ল্ডকেই এনসিটি দেওয়ার জন্য নতুন প্রক্রিয়া শুরু হয়েছে তা বোধগম্য নয়। এটি যদি হয় তবে তারা নতুন করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
চট্টগ্রাম বন্দরকে আরো উন্নত করতে যা করা দরকার করা হোক। কিন্তু কোনোভাবেই বিদেশিদের হাতে লিজ দেয়া যাবে না। আজকে ডিপি ওয়ার্ল্ড নামে যে কোম্পানির সাথে চুক্তির কথা শোনা যাচ্ছে সেই কোম্পানির সাথে আমেরিকার নৌবাহিনীর সম্পর্ক রয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে সেটিও দাসত্বের তথা অধীনতামূলক চুক্তি। গত ৫৫ বছরে এমন চুক্তি বাংলাদেশে হয়নি।
(৪)
চট্টগ্রাম বন্দর স্বয়ংসম্পূর্ণ একটি প্রতিষ্ঠান এবং দেশীয়রাই অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছে। ভবিষ্যতেও দেশীয় প্রতিষ্ঠানই এটি পরিচালনার জোর দাবী রাখে। বিদেশিদের হাতে বন্দর তুলে দিলে দেশের সার্বভৌমত্ব ও স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তা বিঘিœত হবে এবং বিপুল বৈদেশিক মুদ্রা দেশ থেকে চলে যাবে।
আমরা বিশ্বাস করতে চাই এখন দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে। আমরা প্রত্যাশা করি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ এই নীতিতে নিজস্ব ব্যবস্থাপনায়ই চট্টগ্রাম বন্দরকে আরো উন্নত করা হবে ইনশাআল্লাহ । ডিপি ওয়ার্ল্ডের তৎপরতা কঠোরভাবে নির্মূল করা হবে। ডিপ স্টেটের ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। সবার আগে বাংলাদেশ এই সত্যের প্রতিফলন ঘটবে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যা গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সুমহান দিবস।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালাফী ধর্মপ্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, মন্ত্রীপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা। দায় এড়াতে পারেনা জুলাই সনদের এল.জি.বি.টি.কিউর সমর্থনকারী ধারা এবং সমর্থনকারী জামাতীরা।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ত্বাহিরাহ, ত্বইয়িবাহ, বিনতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মুসলিম শুধু ফিলিস্তিন-কাশ্মীরের প্রতি সহানুভূতিতেই সীমাবদ্ধ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভয়াবহ নীরব দুরারোগ কিডনী রোগ একদিকে বাড়ছে রোগীর সংখ্যা, অপরদিকে বাড়ছে চিকিৎসা ব্যায়
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জ্বল
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গত ১১ বছরে মানচিত্রের অন্তর্ভূক্তি ছাড়া ছিটমহলবাসীর জীবন জীবিকার কিছুই উন্নয়ন হয়নি।
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামের শত্রু, মুসলমানের শত্রু মুসলিম বিশ্বের শত্রু, বাংলাদেশের শত্রু ট্রাম্পের বিরুদ্ধে জনরোষের অনল দাউ দাউ জ্বলছে।
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চার বছর ধরে ঝুলে আছে খেলাপী ঋণ কমানের উদ্যোগ। খেলাপী ঋণের প্রভাবে মুদ্রাস্ফীতি, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ না পাওয়া, কর বৃদ্ধি, অর্থ পাচার সহ জনদুর্ভোগের উত্তাপে উত্তাল হতে পারে দেশ।
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












