ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
, ১৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছানী, ১৩৯৪ শামসী সন , ০১ জুলাই, ২০২৬ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বরিশাল সংবাদদাতা:
মুলাদীতে কৃষক হারুন হাওলাদারকে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে হত্যার অভিযোগে স্ত্রী সেলিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে হত্যা করে লাশ রান্নাঘরের পাশে মাটিচাপা দিয়েছিলো বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ওই হত্যাকা- আড়াল করতে উল্টো স্বামীকে অপহরণ করা হয়েছে বলে নাটক সাজায় সেলিনা। এমনকি ছেলেকে বাদী করে থানায় একটি অপহরণ মামলাও করায়। ওই মামলায় প্রধান সাক্ষী ছিলো সেলিনা বেগম নিজেই।
স্বামী হারুন হাওলাদার (৫৯) চরমালিয়া গ্রামের মৃত অছিমদ্দিন হাওলাদারের ছেলে। গত সোমবার বেলা দেড়টার দিকে নিজ বাড়ির রান্নাঘরের পাশ থেকে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত জুমুয়াবার রাতে নিখোঁজ হন কৃষক হারুন হাওলাদার। তার স্ত্রী সেলিনা বেগম দাবি করে, অজ্ঞাতপরিচয় কিছু লোক তার স্বামীর হাত ও চোখ বেঁধে বাড়ি থেকে তুলে ট্রলারে করে নিয়ে গেছে। পরে সে ছেলে জাফর হাওলাদারকে সংবাদ দিলে সে ঢাকা থেকে মুলাদী ফিরে অজ্ঞাতনামা আসামি করে মুলাদী থানায় একটি অপহরণ মামলা করে।
সফিপুর ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল ব্যাপারী জানান, শনিবার ভোরে সেলিনা বেগম তার স্বামী অপহরণের দাবি করলে বিষয়টি পুলিশকে জানানো হয়। তবে ঘটনার পর থেকেই সেলিনা বেগমের কথাবার্তা ও আচরণে প্রতিবেশীদের সন্দেহ হতে থাকে। বিশেষ করে, জুমুয়াবার গভীর রাতে তিনি ঘরের মেঝে কাদামাটি দিয়ে লেপে দেন। শনিবার সকালে ঘরে নতুন প্রলেপ দেখে সন্দেহ হয়।
গত সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা নিখোঁজ হারুন হাওলাদারের সন্ধানে তার বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রান্নাঘরের পাশে নতুন মাটি ও সেখানে একটি আঙুল বের হয়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মাটি খুঁড়ে হারুন হাওলাদারের মরদেহ উদ্ধার করে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা জানান, স্বামীকে হত্যার অভিযোগে সেলিনাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পরকীয়া সম্পর্কের জেরে কুপিয়ে ও হাতুড়িপেটা করে হত্যার কথা স্বীকার করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিষ্টির দোকানে ক্রেতার খরা, হতাশ ব্যবসায়ীরা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পলায়ন ও অসদাচরণের ঘটনায় চাকরি গেল ৭ পুলিশ কর্মকর্তার
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন ল্যাবের সন্ধান
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ছেলেপেলে পাঠাতে হলে ১ কোটি দিতে হবে’, হুমকি দিয়ে গ্রেপ্তার
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সংবিধানের ধারাবাহিকতা ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের দাবি গায়ের জোরের শামিল’
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলকাতায় উগ্র হিন্দুত্ববাদীদের বাংলাদেশ মিশন ঘেরাও করে ঔদ্ধত্বপূর্ণ দাবি!
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভয়ে গোপালগঞ্জে পথসভা করবে না জামাত -রাশেদ খাঁন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শূন্যপাস প্রতিষ্ঠান একীভূত করা হতে পারে -শিক্ষামন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন আজ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা দূর করতে পরিকল্পিত কর্মসূচি নিতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অপারেশনের জন্য অপেক্ষা দিনের পর দিন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের ভরিতে এক লাফেই কমলো সাড়ে ৫ হাজার টাকা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












