‘বিএসএফ যখন বাংলাদেশিদের গুলি করে, তখন ‘প্রতিবেশীর দায়িত্ব’ কোথায় যায়’
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রতিবেশীর দায়িত্ব কেবল ক্ষমতাচ্যুত কোনো শাসককে আশ্রয় দেয়া নয়, বরং প্রতিবেশী দেশের জনগণের গণতান্ত্রিক আকাক্সক্ষা, মর্যাদা ও সার্বভৌমত্বকেও সমানভাবে সম্মান করা- এমন মন্তব্য করেছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকার ভারতীয় হাইকমিশনার দীনেশের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন ও বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে সে।
পোস্টে সে লিখেছে, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে ভারত ‘প্রতিবেশী হিসেবে নিজেদের দায়িত্ব’ বলে দাবি করলেও গত এক দশকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা তৈরিতে ভারতের ভূমিকা নিয়ে আত্মসমালোচনার জায়গা রয়েছে। জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞ এবং বিগত স্বৈরাচারী সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা নিয়ে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের ক্ষোভের কথা এতে স্মরণ করিয়ে দেওয়া হয়।
ভারতের সঙ্গে সম্পর্কের বর্তমান বাস্তবতা ও সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ টেনে স্ট্যাটাসে উল্লেখ করা হয়, আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ২০২৫ সালে বিএসএফের হাতে ৩৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এমনকি ২০২৬ সালের প্রথম ছয় মাসেই ২১টি সীমান্ত সহিংসতায় ১০ জন বাংলাদেশি নিহত ও ১০ জন আহত হয়েছেন। এছাড়া যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বাঙালি বাসিন্দাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার মতো ঘটনাও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ কর্তৃক নথিবদ্ধ হয়েছে। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার দ্বিপক্ষীয় প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও নিরস্ত্র মানুষের জীবন রক্ষায় এ দায়িত্ব কেন প্রযোজ্য নয়, সে প্রশ্নও তোলা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বেওয়ারিশ কুকুরের দাপট, গাইবান্ধায় ৬ মাসে শিশুসহ ৬ মৃত্যু
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মাদক আমার জীবন ধ্বংস করেছে, আমাকে জেল দিন’
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউমুরিং টার্মিনাল নিয়ে বিদেশি চুক্তি হলে বন্দর বন্ধের হুঁশিয়ারি শ্রমিকদের
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জমি, পাঁচতলা বাড়িসহ যত অবৈধ সম্পদ ওয়াসার গাড়িচালক তাজুলের
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যান -প্রধানমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, ঋণের চুক্তি বাতিল -অর্থমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কি.মি. দূরে পালিয়েছে মার্কিন বাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো’
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)