‘বাণিজ্যমন্ত্রী যখনই বলেন দাম কমাবেন, পরদিনই বেড়ে যায়’
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৭ জুন, ২০২৩ খ্রি:, ১৩ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
বাণিজ্যমন্ত্রী যখনই বলেন জিনিসপত্রের দাম কমাবেন, পরদিনই বেড়ে যায় বলে অভিযোগ করেছেন বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
গত রোববার (২৫ জুন) জাতীয় সংসদ অধিবেশনে অর্থবিল, ২০২৩-এর সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে চুন্নু এ কথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী সিন্ডিকেটের সঙ্গে জড়িত কি না এমন প্রশ্নও তুলেছেন তিনি।
মুজিবুল হক চুন্নু বলেন, সুইস ব্যাংক থেকে বাংলাদেশিদের ডলার সরিয়ে নেওয়া হলো, ওই টাকাগুলো কারা রেখেছিল। একটু কি কোনো সংস্থা নাই, ইন্টারন্যাশনালি ভাড়া করতে পারেন না? চোরের ঘরের চোরগুলো কারা? কারা টাকা পাচার করে এসব ব্যাংকে রেখেছে।
তিনি বলেন- ব্যাংকে এত পরিচালক দিলেন, ১২ বছর থাকতে পারবে দিলেন, ব্যাংকের লোকেরা পরিচালকরা যে লোন নেয়, আবার দেখা যায় টাকা নিয়ে চলে যায়, এগুলো একটু নিয়ন্ত্রণ করেন।
জাপা এমপি বলেন, বাংলাদেশ ব্যাংককে বলেন, বাংলাদেশ ব্যাংক করেটা কী? এত টাকা মার যায়, এটা কি বাংলাদেশ ব্যাংক জানে না? এটা যে ব্যাড লোন, এটা কি বাংলাদেশ ব্যাংক জানে না? হাজার হাজার কোটি টাকা মেরে চলে যায় বাংলাদেশ ব্যাংক জানে না? এগুলো শক্ত হাতে ধরেন। এত নরম হলে, চুপচাপ বসে থাকলে হবে না, ধরেন ঘাড়ের মধ্যে।
তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীকে বলব জিনিসপত্রের দামের কারণে গ্রামের মানুষ খুব কষ্টে আছে। এক মণ ধান বিক্রি করে ১ কেজি গরুর গোশত কেনে। ধান এক মণ ৯০০ টাকা বিক্রি করে, গরুর গোশত ৮০০ টাকা। এক মণ ধান বিক্রি করে এক কেজি খাসির গোশত কিনতে পারি না, ১১০০ টাকা। এক কেজি ইলিশ মাছ কিনতে লাগে দুই মণ ধান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)