‘ফুটপাত দখলমুক্ত করলেও গরিব ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা করা হবে’
, ১১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ আশির, ১৩৯৩ শামসী সন , ৩১ মার্চ, ২০২৬ খ্রি:, ১৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, ফুটপাত দখলমুক্ত রেখে জনগণের চলাচল নিশ্চিত করার পাশাপাশি গরিব ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবসারও ব্যবস্থা করা হবে। জনগণের চলাচলের জন্য রাস্তাও থাকতে হবে আবার গরিব ব্যবসায়ীদের ব্যবসাও করতে হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেটের সামনে ফুটপাতে অবৈধ স্থাপনা যাচাইকরণ ও উচ্ছেদ উপযোগী স্থাপনা চিহ্নিতকরণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
উত্তর সিটির প্রশাসক বলেন, জনগণের যেমন যাতায়াতের ব্যবস্থাটাকে সহজভাবে করে দিতে হবে, একই ভাবে যারা গরিব ব্যবসায়ী আছেন তাদেরও একটা ব্যবসায়িক জায়গার বন্দোবস্ত করে দিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, আমি সেই নির্দেশ অনুযায়ী হাঁটাচলার সুবিধার জন্য যতটুকু দরকার এবং মানবিক কারণে গরিব ব্যবসায়ীদের আমরা যেন অন্য কোথাও ব্যবসার সুযোগ করে দিতে পারি সেসব দেখতে এখানে পরিদর্শন করতে এসেছি।
ফুটপাত ব্যবহারের বর্তমান চিত্র তুলে ধরে শফিকুল ইসলাম বলেন, প্রধান সড়কগুলোতে যানজট এড়াতে আমরা পুলিশের আইজিপি ও ডিএমপি কমিশনারের সঙ্গে একাধিকবার মিটিং করেছি। সেদিকে লক্ষ্য রেখেই পরিকল্পনাটা নেওয়া হয়েছে। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি গরিব ব্যবসায়ীদের ব্যবসা করারও সুযোগ করে দিতে হবে।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিশ্চিন্তে ব্যবসা করবেন, তবে জনগণের সুবিধা থেকে জনগণকে বঞ্চিত করে নয়। আপনারাও যেন ব্যবসা থেকে বঞ্চিত না হন, আপনাদের পরামর্শ নিয়েই বিকল্প জায়গায় ব্যবসা স্থানান্তরের ব্যবস্থা করবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেল না পেয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২ জন
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বরগুনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ১২
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঈদুল আজহার আগেই হাতিয়ার জনগণ পাচ্ছেন নতুন ফেরি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আশ্রয়ণ প্রকল্পের টাকা আত্মসাৎ, সাবেক ইউএনও’র লঘুদ-
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল কৃষি মন্ত্রণালয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না’
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এবার নকল করলে কেন্দ্রসচিব ও শিক্ষকরা শাস্তি পাবেন’
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পে-স্কেলের দাবিতে আজ থেকে কর্মসূচি শুরু
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)