‘নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে’
, ০৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বিএনপইর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের ফলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সমালোচকদের যে সংশয় ছিলো তা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গতকাল জুমুয়াবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে প্রেস সচিব লেখেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হতে আর মাত্র ৭ সপ্তাহ বাকি। শুরু থেকেই নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আস্থা ছিল, যদিও মাঝেমধ্যে সেই আশাবাদ কিছুটা সংযত করতে হয়েছে।
তবে গতকালের ঘটনাপ্রবাহে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন আদৌ হবে কি না এ নিয়ে সমালোচকদের যে সংশয় ছিল, তা পুরোপুরি দূর হয়েছে।
পোস্টে তিনি আরও বলেন, মৌসুমের সবচেয়ে তীব্র শীত উপেক্ষা করে রেকর্ডসংখ্যক মানুষ রাজধানীর ৩০০ ফিট এলাকায় জড়ো হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে। এই উপস্থিতি দেশের নির্বাচনী প্রস্তুতির একটি স্পষ্ট বার্তা দেয়।
সর্বশেষ তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে গভীর ক্ষত বহন করছে। সমাজে বিভাজন ক্রমেই বাড়ছে। এই ক্ষত সারিয়ে তোলার একমাত্র উপায় হলো একটি সত্যিকারের বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)