‘তেলের কারণে’ ডিমের দাম চড়া
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রায় সারা বছরই কোনও না কোনও কারণে দেশের বাজারে নিত্যপণ্যের দাম বাড়তি থাকে। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাব। পণ্য উৎপাদন থেকে শুরু করে পরিবহনে জ্বালানি তেলের ব্যবহার হয়ে থাকে। আর এই ক্ষেত্রগুলোতে চাহিদা মতো তেল না পাওয়ার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি রয়েছে বলে অভিযোগ করছেন বিক্রেতারা। বাজারে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে চড়া মূল্যে। একইসঙ্গে সব ধরনের গোশত, ডিম, মাছের দামও ঊর্ধ্বমুখী।
গত জুমুয়াবার (১৭ এপ্রিল) রাজধানীর মিরপুর-১ নম্বরের কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
সবজির উৎপাদন ও পরিবহনে জ্বালানি তেলের ব্যবহার রয়েছে। আর প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ায় বাজারে সবজির দাম বাড়তি রয়েছে বলে জানান বিক্রেতারা।
সবজি বিক্রেতা শাহ আলম বলেন, সবজির দাম আসলেই বেশি। দামের কারণে আমাদের বিক্রিও কমে গেছে। যারা চাষ করে তেলের অভাবে তারা সেচ দিতে পারে না ঠিকমতো। তাদের খরচ বেড়ে গেছে, তাই এখন দাম বেশি। উৎপাদন খরচ যদি বাড়ে তাহলে বেশি দামে বিক্রি হবেই।
সবজির দাম বাড়ার একই কারণ উল্লেখ করে আরেক বিক্রেতা আব্দুল হক বলেন, এখন সবজির দাম বাড়ার কারণ হলো সেচের তেল চাহিদা মতো না পাওয়া। এমনিতেই অনেক গরম, সেচ দরকার বেশি। অথচ কৃষকরা সেটা দিতে পারছেন না। অনেকে ক্ষতিগ্রস্তও হচ্ছেন। আবার ঢাকায় যে আনবে সেখানেও তেলের জন্য অনেক সময় লেগে যায়। তাই গাড়ি ভাড়াও বেশি নিচ্ছে। এসব মিলিয়েই এখন সবজির দাম বাড়তি আছে।
এদিকে বাজার করতে আসা এক ক্রেতা তাহমিদ আহমেদ বলেন, বাজারে সবজি থেকে শুরু করে সবকিছুর দামই অতিরিক্ত। আমাদের মতো সাধারণ মানুষ আসলে কোনটা বাদ দিয়ে কোনটা কিনবে, সেটা ভাবারও সুযোগ নাই। কারণ যেটা কিনতে যাবে সেটারই দাম বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)