‘ঢাকার স্বার্থেই ড্যাপ বাতিল করে কার্যকর পরিকল্পনা সময়ের দাবি’
, ০২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৮ জুলাই, ২০২৫ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
‘জনবৈরী, বৈষম্যপূর্ণ ও অকার্যকর’ উল্লেখ করে ঢাকা মহানগরীর জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ২০২২-২০৩৫ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি)। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের নেতারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে তারা বলেন, জনস্বার্থ ও পেশাগত মতামত উপেক্ষা করে তৈরি করা এই ড্যাপ আইনগত অসঙ্গতি, তথ্যগত দুর্বলতা এবং দুর্নীতির সুযোগ সৃষ্টি করেছে। যার কারণে আজ রাজধানীর পরিবেশ ও নাগরিক জীবনের বাসযোগ্যতা হুমকিতে পড়েছে।
সংগঠনের সভাপতি আবু সাঈদ এম আহমেদ বলেন, ড্যাপের কারণে নির্মাণ খাতে স্থবিরতা নেমে এসেছে। হাজার হাজার নির্মাণ শ্রমিক বেকার হয়ে পড়েছে। প্ল্যান পাস করতে গিয়ে সাধারণ মানুষকে লাখ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে। এটি একটি হয়রানিমূলক পরিকল্পনা।
তিনি বলেন, ড্যাপের প্রথম অনুচ্ছেদেই বলা হয়েছিল, এটি তিন ধাপের কৌশলগত পরিকল্পনার তৃতীয় ধাপ। অথচ প্রথম ও দ্বিতীয় ধাপÍস্ট্রাকচার প্ল্যান ও আরবান এরিয়া প্ল্যান- আজও বাস্তবায়িত হয়নি। বরং ইমারত নির্মাণ বিধিকে ড্যাপেই অন্তর্ভুক্ত করে আরও জটিলতা সৃষ্টি করা হয়েছে।
আইএবির সাধারণ সম্পাদক মাসুদ উর রশিদ বলেন, এই ড্যাপ ২০১৫ সালের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অথচ মেয়াদকাল ধরা হয়েছে ২০৩৫ সাল পর্যন্ত। প্রাকৃতিক ডোবা-পুকুর ভরাট, কৃষিজমি ধ্বংস, অংশীজনদের মতামত উপেক্ষা এবং দুর্যোগ সহনশীলতার অভাবে এটি সম্পূর্ণ অযোগ্য একটি পরিকল্পনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)