‘চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে’
, ১৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ৩০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার কার্যালয়ে ঢুকে ড্যাবের সদস্যদের দ্বারা মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
গত বুধবার (২৮ অক্টোবর) দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধানকে তার নিজ কার্যালয়ে ঢুকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
তারা আরও বলেন, দেশের হাসপাতালগুলোতেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, হুমকি ও হেনস্তার ঘটনা বারবার সামনে আসছে। গত ১১ অক্টোবর বাগেরহাট জেলা হাসপাতালে দায়িত্ব পালনরত নারী চিকিৎসক সাকিয়া হককে হেনস্তা ও মারধরের জন্য তেড়ে আসার অভিযোগ ওঠে শ্রমিক দলের এক নেতার বিরুদ্ধে। এর আগে বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় যুবদল-সংশ্লিষ্ট এক ব্যক্তিকে গ্রেপ্তারের খবরও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতার প্রভাব ব্যবহার করে চিকিৎসক ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তারা বলেন, চিকিৎসকেরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দেন। তাদের কর্মস্থল যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের চিকিৎসাসেবাও মারাত্মকভাবে ব্যাহত হবে। হাসপাতাল কিংবা সরকারি দপ্তরকে কোনো দলের প্রভাব বিস্তারেট ক্ষেত্র হতে দেওয়া যাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু - ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দস্যুর ভয় আর ঋণের বোঝা নিয়ে জেলেদের সাগরে যাত্রা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকের পথ খোলা রেখে যত্রতত্র অভিযান
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যাটারিচালিত রিকশা চার্জে নতুন নিয়ম
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজের উদ্বোধন
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাতেগোনা গোলাপি বাস, চলার পথ ও সূচি জানেন না অনেকেই
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদ-
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ন্যূনতম মজুরি নির্ধারণে বৈশ্বিক বাজারের বাস্তবতা দেখতে হবে’
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আয়েশি’ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












