‘গ্যাসের বাজারে দাম নিয়ন্ত্রণহীন’
, ১৫ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ তাসি, ১৩৯০ শামসী সন, ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৪ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
মাত্র দুই দিন আগেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৪৯৮ টাকা। কিন্তু এই দামেও বাজারে গ্যাস পাওয়া যাচ্ছে না। সরকারি দরের চাইতেও ১০০/১৫০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে গ্যাস। দাম নিয়ে এই নৈরাজ্যকর পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।
এদিকে, গত দুই সপ্তাহ ধরে এলপি গ্যাসের বাজারে সঙ্কট চলছিলো। ২৬৬ টাকা দাম বাড়বে-এই সংবাদ আগাম জানতে পেরে বাজার থেকে গ্যাস সরিয়ে ফেলে কোম্পানিগুলো। এ সময় টাকা দিয়েও গ্যাস পাওয়া যায়নি। অবশ্য ২ ফেব্রুয়ারি দাম বৃদ্ধির পর বাজারে সরবরাহ স্বাভাবিক হয়ে এসেছে। কিন্তু তারপরও গ্যাস বিক্রি হচ্ছে বেশি দামে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও ১৬০০ টাকার নিচে গ্যাস নেই। কোথাও ১৬৫০, কোথাও ১৭০০ টাকায়ও গ্যাস বিক্রি হচ্ছে। খুলনা ছাড়াও আশপাশের পৌরসভা, উপজেলা ও গ্রামে বিপুলসংখ্যক মানুষ এলপিজির ওপর নির্ভরশীল।
একজন খুচরা গ্যাস ব্যবসায়ী আবু সাঈদ বলেন, আমি প্রতি সিলিন্ডার গ্যাস ১৭০০ টাকা করে বিক্রি করছি। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে তিনি বলেন, সরকার ১৪৯৮ টাকা নির্ধারণ করলেও তাদেরকে অতিরিক্ত মূল্যে কিনতে হচ্ছে। ফলে বাধ্য হয়েই বর্ধিত মূল্যে বিক্রি করতে হচ্ছে গ্যাসের সিলিন্ডার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)