ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
, ০৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ রবি, ১৩৯৪ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও তালিকাভুক্ত অপরাধী সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে টাকী রিপনকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআরবি-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টা ২৬ মিনিটের দিকে এসআরবি-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও এসআরবি-৪ ঢাকার একটি যৌথ দল রাজধানীর পল্লবী থানাধীন একটি আবাসিক ভবনে অভিযান চালায়। অভিযানে ফরিদপুর কোতোয়ালি থানার একটি ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে টাকী রিপনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর এলাকার মৃত আব্দুল হক বেপারীর ছেলে।
পরে গ্রেপ্তার সাইফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ঈশান গোপালপুর এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
এসআরবি-১০ জানায়, গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি অস্ত্র মামলা, দুটি দস্যুতা মামলা, একটি চুরি মামলা, একটি অ্যাসিড অপরাধ দমন আইন মামলা এবং বিস্ফোরক আইনে একটি মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার সাইফুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে ব্যাটালিয়নের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেহরানের আকাশে ‘রহস্যময় বস্তুর’ ঝলকানি, যা জানা গেল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, ভিডিও ভাইরাল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষমতার অপব্যবহার করে বিয়ে করতে মরিয়মকে বাধ্য করা হয়েছিল: রাষ্ট্রপক্ষের আইনজীবী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার ৬ বিদেশি ৩ দিনের রিমান্ডে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)