‘গণভোট নভেম্বরের মধ্যে না হলে জাতীয় নির্বাচন নিয়েও সংকট তৈরি হবে’
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের তারিখ নভেম্বরের মধ্যে না হলে জাতীয় নির্বাচন নিয়েও সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশমালার ওপর প্রতিক্রিয়া এবং অবিলম্বে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ জারি করে আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ গণদাবিসমূহ আদায়ের লক্ষ্যে জামায়াতসহ আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সংবাদ সম্মেলনে সে এ মন্তব্য করে।
জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বরে গণভোট আয়োজনে জামায়াতের পাশাপাশি দাবি তুলে মাঠে থাকা দলগুলো হচ্ছে কথিত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
সংবাদ সম্মেলনে গোলাম পরোয়ার দাবি করে, গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে একটি দল। এ অপচেষ্টা রুখে দেয়া হবে।
সে আরও বলে, যেসব সংস্কারের বিষয় নিয়ে গণভোট হবে, সেখানে কি আছে তা জানানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নভেম্বরেই গণভোট সম্পন্ন করতে হবে।
এতে জানানো হয়, নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান এবং ৩ নভেম্বর সংবাদ সম্মেলন করে বড় কর্মসূচি দেবে আন্দোলনরত ৮ দল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)