রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বাংলাদেশি:
‘খাইতে দেয় নাই, ১৬ জনের মধ্যে ৪ জন বাঁইচা আছি’
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৬ জুন, ২০২৬ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
চাদপুর সংবাদদাতা:
মাটির নিচে বাঙ্কারে ৪-৫ দিন বন্ধ করে রাখছে। খাইতে দেয় নাই। নির্যাতন করছে। প্রতিদিনই মারপিট করছে। যুদ্ধে যেতে বাধ্য করা হচ্ছে। ৩-৪ দিনের ভেতরে ৫ জন, ৫ জন করে নিয়ে গেছে। অনেকেই মারা গেছে। ১৬ জনের মধ্যে শুধু আমরা চারজন বাঁইচা আছি।”
কথাগুলো দালালচক্রের খপ্পরে পরে রাশিয়ায় যাওয়া কয়েকজন বাংলাদেশির। সিকিউরিটি গার্ডের কাজে রাশিয়া গেলেও তারা এখন যুদ্ধক্ষেত্রে।
১৬ জনের মধ্যে বেঁচে থাকা ৪ বাংলাদেশি হলেন, জামালপুরের ভুক্তভোগী আরমান হোসেন। রাজবাড়ীর আমির হোসেন সোহেল, চাদপুরের ফরিদগঞ্জের ১৬ নম্বর রুপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামের বাসিন্দা মইনুদ্দিন ও অন্য একজনের নাম পলাশ।
মাঈনুদ্দিন বলেন, “কোম্পানির তিন বছরের কন্ট্রাক্ট। কোম্পানি এখানে এক বছরের কন্ট্রাক্ট করছে। এক বছর পরে এখান থেকে আবার নিয়ে যাইবো।”
তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় কান্নার রোল পড়েছে। শোক সইতে না পেরে তার বাবা মারা গেছেন।
তাকে দেশে ফেরাতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন পরিবার ও এলাকাবাসী।
ভাই জহির উদ্দিন বলেন, দালাল বাড়ি হলো হাইমচরে। তার বাড়ি ছোচ লক্ষীপুর মাঝি বাড়ি। নাম সিরাজ। প্রথমে আমার ভাই টাকা দিছে সার্বিয়ার জন্য। এক বছর ঘুরাইছে। পরে কইছে রাশিয়ায় ভালো হবে। জোরপূর্বক আমার ভাইয়েরে নিছে। আমি সরকারে কাছে এটার বিচার চাই।
পরিবারে লিখিত আবেদনের প্রেক্ষিতে বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর পাশাপাশি মাঈনুদ্দিনকে দেশে ফেরানোর সার্বিক সহযোগিতার আশ^াস দিয়েছে উপজেলা প্রশাসন।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু বড়ূয়া বলেছে, মাইনুদ্দিন দালাল চক্রের খপ্পরে পড়ে বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রয়েছেন। পরিবারকে বলেছি এটা আবেদন করার জন্য। উপজেলা পরিষদের তরফে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দিব। আশা করছি ওনাকে আমরা খুব দ্রুতই ব্যাক করে আনতে পারব। এছাড়া দালাল চক্রের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করা হয়েছে। আশা করছি আইন শৃঙ্খলা বাহিনী দালালচক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিয়োগপত্র পাননি ‘আড়াই হাজার’ সুপারিশপ্রাপ্ত প্রার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মান্ধাতা ব্যবস্থায়ও নেই গুলি, বন্দুক-জনবল: ৮ বিমানবন্দরে বার্ড শুটিংয়ের হালচাল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করল বিজিবি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টাকা ভাংতি না দেয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের কৃষকরা হলেন আসল ও শ্রেষ্ঠ মানুষ -রাষ্ট্রপতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)