সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ রবি, ১৩৯৪ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
কক্সবাজার সংবাদদাতা:
মহেশখালীর মাতারবাড়িতে কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য সমুদ্র থেকে বালু উত্তোলন এবং প্রকল্পের বাঁধ নির্মাণের কারণে জোয়ারের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এতে জোয়ারের পানি তীব্র চাপ সৃষ্টি করে পাশের বেড়িবাঁধে আঘাত হানছে। একদিকে জোয়ারের পানি ঢুকে পড়ছে লোকালয়ে, অন্যদিকে বেড়িবাঁধ ও উপকূলে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। অব্যাহত ভাঙনে প্রতিনিয়ত সাগরগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও ক্ষেত-খামার। ভিটেমাটি হারিয়ে অনেক পরিবার হারাচ্ছে তাদের শেষ আশ্রয় ও জমি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০১৫ সাল থেকে কয়লাবিদ্যুৎ প্রকল্পের কাজে নিয়মিত সমুদ্র থেকে বালু উত্তোলন করা হচ্ছে। পাশাপাশি প্রকল্পের বাঁধের কারণে জোয়ারের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পাশের বেড়িবাঁধে চাপ সৃষ্টি করছে। এ কারণে লোকালয়ে পানি ঢুকে পড়ার পাশাপাশি বেড়িবাঁধ ও উপকূলে ভাঙন তীব্র হয়েছে।
মাতারবাড়ির পশ্চিম অংশে বর্তমানে শত শত পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। সম্প্রতি অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে প্রায় দুই শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্বল ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ টপকে ৪ থেকে ৫ ফুট উচ্চতার জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ছে। ফলে বসতবাড়ির পাশাপাশি ধান, সবজি ক্ষেত, মাছের ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।
মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান এসএম আবু হায়দার বলেন, সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৭০০ থেকে ৮০০ পরিবারকে ইউনিয়ন পরিষদ ও কয়লাবিদ্যুৎ প্রকল্পের পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা করা হয়েছে। সম্প্রতি অতিবৃষ্টি ও সমুদ্রের জোয়ারের পানিতে প্রায় ২০০ থেকে ২৫০টি ঘরবাড়ি তলিয়ে যায়। এতে ধান, মাছের ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ৮ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৩ থেকে ৪ কিলোমিটার অরক্ষিত রয়েছে। বর্তমানে বেড়িবাঁধসংলগ্ন অন্তত ৫০০ থেকে ৬০০ পরিবার চরম ঝুঁকিতে রয়েছে।
তবে কয়লাবিদ্যুৎ প্রকল্পের ম্যানেজার এসকে সাজ্জাদ স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে বলেন, কয়লাবিদ্যুৎ প্রকল্পের কারণে ভাঙন হচ্ছে- এমনটা নয়। মূলত প্রকল্প সৃষ্টির আগ থেকেই এসব জায়গায় ভাঙন চলছে। বালু উত্তোলনে কোনো সমস্যা হয়নি। প্রকল্পের স্বার্থে পরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হয়েছে। এখন স্থানীয়দের দাবি একটি টেকসই বেড়িবাঁধ। সেটির জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কাজ করছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, মাতারবাড়ি ও ধলঘাটায় ৩২ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৬.৫ কিলোমিটার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাকি প্রায় ১৮ কিলোমিটার বাঁধও সংস্কারের প্রয়োজন। এসব এলাকায় বেড়িবাঁধের কয়েকটি ঝুঁকিপূর্ণ অংশে জরুরি সংস্কারের অনুমতি পাওয়া গেছে। ইতিমধ্যে এসব এলাকায় কাজ শুরু হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিয়োগপত্র পাননি ‘আড়াই হাজার’ সুপারিশপ্রাপ্ত প্রার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মান্ধাতা ব্যবস্থায়ও নেই গুলি, বন্দুক-জনবল: ৮ বিমানবন্দরে বার্ড শুটিংয়ের হালচাল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করল বিজিবি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টাকা ভাংতি না দেয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের কৃষকরা হলেন আসল ও শ্রেষ্ঠ মানুষ -রাষ্ট্রপতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আড়াই কেজি ওজনের রুপালি ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৪৫০ টাকায়
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












