সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করল বিজিবি
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ রবি, ১৩৯৪ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ঝিনাইদহ সংবাদদাতা:
মহেশপুর সীমান্তে এক অজ্ঞাত ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় হানাদার বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের তাৎক্ষণিক তৎপরতায় সে চেষ্টা প্রতিহত করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, সকাল ১০টা ৪৫ মিনিটে সীমান্ত পিলার ৬০/৯৮-আর এর কাছে থাকা গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা ওই পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় খোশালপুর বিওপির বিজিবির টহল দলের নজরে এলে তারা বাংলাদেশে প্রবেশের মুখে বাধা দেয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির বাধার মুখে বিএসএফের অবৈধ পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে অবস্থান করছেন। বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে ১৯৪ বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিয়োগপত্র পাননি ‘আড়াই হাজার’ সুপারিশপ্রাপ্ত প্রার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মান্ধাতা ব্যবস্থায়ও নেই গুলি, বন্দুক-জনবল: ৮ বিমানবন্দরে বার্ড শুটিংয়ের হালচাল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টাকা ভাংতি না দেয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের কৃষকরা হলেন আসল ও শ্রেষ্ঠ মানুষ -রাষ্ট্রপতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আড়াই কেজি ওজনের রুপালি ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৪৫০ টাকায়
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)