মান্ধাতা ব্যবস্থায়ও নেই গুলি, বন্দুক-জনবল: ৮ বিমানবন্দরে বার্ড শুটিংয়ের হালচাল
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ রবি, ১৩৯৪ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বিমানবন্দরে পাখির সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে। বিভিন্ন দেশের বিমানবন্দরে অ্যাভিয়ান রাডার, ইনফ্রারেড ও ইলেকট্রো-অপটিক্যাল সেন্সর, লেজার, শব্দভিত্তিক ডিটারেন্ট ও স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। রাডারের মাধ্যমে বিমানবন্দরের আশপাশে পাখির অবস্থান, উচ্চতা ও গতিপথ শনাক্ত করে আগেই সতর্ক হওয়া যায়। কোথাও লেজার আলো, কোথাও পাখির বিপদসংকেত বা নির্দিষ্ট শব্দ ব্যবহার করে পাখি সরানো হয়। পাশাপাশি পাখি আকৃষ্ট করে এমন খাবার, পানি ও আবাসস্থল নিয়ন্ত্রণ করা হয়। বিপরীতে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে এখনও পাখি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখছে মান্ধাতা আমলের সেই বার্ড শুটার। তাও নেই গুলি বন্দুক ও প্রশিক্ষত জনবল। কোনো কোনো বিমানবন্দরে বিমানবাহিনী অস্থায়ীভাবে দায়িত্ব পালন করে। কিন্তু প্রতিবছরের বেবিচকের পরিকল্পনায় আধুনিক ব্যবস্থার বাজেট বরাদ্দ থাকে। তবে রহস্যজনক কারণে তা কেনা হয় না। দেশের ৮ বিমানবন্দরের চিত্র বলছে কোথাও নেই বন্দুক, কোথাও থাকা বন্দুক অচল, আবার কোথাও নতুন অস্ত্র ও লাইসেন্সের জন্য চলছে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া। এমন পরিস্থিতির মধ্যেই পাখি তাড়াতে গিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দরে রুবেল বাউরি নামে এক ক্লিনার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের আট বিমানবন্দর- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার, বরিশাল, সৈয়দপুর, যশোর ও শাহ মখদুমে বার্ডশুটিংয়ের জন্য ব্যবহৃত বন্দুকের বর্তমান অবস্থা জানতে চিঠি দেয়। চিঠিতে বিমানবন্দরগুলোয় বার্ডশুটিংয়ের জন্য জনবল, সচল ও অচল বন্দুকের সংখ্যা এবং বন্দুকের লাইসেন্স নবায়নের সর্বশেষ তথ্য পাঠাতে বলা হয়। পরবর্তীকালে কয়েকটি ধাপে সেই তথ্য আসে বেবিচকে।
বার্ডশুটিংয়ের জন্য আগ্নেয়াস্ত্রের পাশাপাশি প্রশিক্ষিত শুটার, বৈধ লাইসেন্স এবং নিরাপদ ব্যবহারের কার্যকর ব্যবস্থা প্রয়োজন। অথচ এসবের হালনাগাদ তথ্য সংগ্রহ করতেই বেবিচককে বারবার চিঠি দিতে হচ্ছে। এক বিমানবন্দরের অস্ত্র অচল, অন্যটি নতুন অস্ত্রের অপেক্ষায়; কোথাও অস্ত্র থাকলেও জনবল পূর্ণ নয়। সিলেটের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও এই ব্যবস্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করেছে।
বেবিচক সদস্য পরিচালনা ও পরিকল্পনা এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় প্রয়োজনীয় অস্ত্র ও জনবলের ঘাটতি রয়েছে। অস্ত্রের লাইসেন্স ব্যক্তির নামে দেওয়ার নিয়ম থাকায় প্রতিষ্ঠান হিসেবে অস্ত্র কেনায় জটিলতা তৈরি হয়েছে। বিষয়টি সমাধানে গত দুই বছর ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে চিঠি চালাচালি চলছে। বিমানবাহিনী যেসব বিমানবন্দরে রয়েছে, সেখানে প্রয়োজন অনুযায়ী তাদের সহযোগিতা নেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিয়োগপত্র পাননি ‘আড়াই হাজার’ সুপারিশপ্রাপ্ত প্রার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করল বিজিবি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টাকা ভাংতি না দেয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের কৃষকরা হলেন আসল ও শ্রেষ্ঠ মানুষ -রাষ্ট্রপতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আড়াই কেজি ওজনের রুপালি ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৪৫০ টাকায়
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












