‘কারাগারে আড়াই হাজার বার কুরআন শরীফ খতম হয়েছে’
, ০১ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৭ জুলাই, ২০২৫ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বিভিন্ন অপরাধে দ-প্রাপ্ত হয়ে কারাগারে আসা বন্দিরাও সমাজের অংশ, আর তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও সহায়তা- এমন মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। একই সঙ্গে হিন্দু বন্দিদের জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা করছে সরকার।
গত বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্য বলছে, ২০১৮ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কুরআন শরীফ শিক্ষায় মক্তব চালু হয়। বর্তমানে ১২টি মক্তব চালু রয়েছে। এ পর্যন্ত মোট ২ হাজার ৫০০ বার কুরআন খতম হয়েছে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ৮ হাজার ২২২ জন বন্দি আরবি শিক্ষা এবং ২ হাজার ৪৭০ জন কুরআন শিক্ষা গ্রহণ করেছেন।
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, কারাগারে যারা আসেন, তারা যেন পুনরায় অপরাধে না জড়ান, সেটি নিশ্চিত করতে হবে। সংশোধনের সুযোগ থাকা উচিত। জেলখানায় বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রশিক্ষণ, নৈতিক শিক্ষা ও ধর্মীয় দিকনির্দেশনার ব্যবস্থা রাখতে হবে।
তিনি জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ইসলামিক ফাউন্ডেশনের একজন শিক্ষক বর্তমানে কারাগারে বন্দিদের ধর্মীয় শিক্ষা দিচ্ছেন। আরও শিক্ষকের প্রয়োজন হলে নিযুক্ত করা হবে। পাশাপাশি হিন্দু বন্দিদের জন্যও ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)