‘আগে যারা টাকা পাচার করতো, তারা এখন নিজেরাই পাচার হয়েছে’
, ০৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১০ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, আগে যারা টাকা পাচার করতো, তারা এখন নিজেরাই পাচার হয়ে গেছে। আর যারা দেশে আছে, তারা ক্ষমতার সঙ্গে সংযোগ করতে পারছে না। সার্বিকভাবে টাকার পাচার কমেছে।
গতকাল বুধবার ‘অর্থনীতি কি দুষ্টচক্রের ফাঁদে’ শীর্ষক সেমিনারে জাহিদ হোসেন এ কথা বলেন। কারওয়ান বাজারে বেসরকারি প্রতিষ্ঠান ভয়েস ফর রিফর্ম এবং ব্রেইন এ সেমিনারের আয়োজন করে।
এ বিষয়ে জাহিদ হোসেন আরও বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সাড়ে ৩ থেকে ৪ শতাংশের মধ্যে আছে। মূল্যস্ফীতি উচ্চ হারে এক অঙ্কের ঘরে আছে। এ অবস্থায় বলা যায়, বাংলাদেশ একটি দুষ্টচক্রের মধ্যে ঢুকে পড়েছে। তার মতে, অর্থনীতি শক্ত অবস্থায় আছে নাকি চোরাবালিতে দাঁড়িয়ে আছে, এটি নির্ভর করে রাজনীতির ওপর। রাজনীতি অস্থির থাকলে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কথা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আমরা এখন একটি রাজনৈতিক উত্তরণের মধ্যে আছি।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য মনজুর হোসেন বলেন, নতুন সরকারকে অর্থনীতির কৌশল ঠিক করতে হবে। বিগত সরকার দেশের আর্থিক খাত দেউলিয়া করে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, মূল্যস্ফীতি ও মজুরি হারের পার্থক্যের কারণে শ্রমজীবী মানুষের শ্বাস রোধ হয়ে যাচ্ছে। এতে নতুন দরিদ্র তৈরি হচ্ছে। শিল্প খাতে উৎপাদন বাড়লেও কর্মসংস্থান বাড়ছে না। তিনি বলেন, অরাজক রাজস্ব ব্যবস্থার অবসান করতে হবে। শিক্ষা, স্বাস্থ্যসহ জনস্বার্থ খাতগুলোতে বরাদ্দ বাড়াতে হবে। সরকারের খরচে সুদ ব্যয়ের বিস্ফোরণ হয়েছে। এতে ভবিষ্যতে খরচের বিষয়টি সংকুচিত হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুব উন্নয়নের পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ দাবি ৩ লাখ চাকরিপ্রার্থীর
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুয়েট গবেষকদের প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর আশ্বাস
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাত্র ১১ মাসে হাফেজ হলেন ৮ বছরের মুগ্ধ!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












