যুদ্ধের মধ্যেই নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলেন ইরানের প্রেসিডেন্ট
, ০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহরদাদ আখলাঘিকে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে এই নিয়োগ দিলেন তিনি। আখলাঘি অতীতে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনে দায়িত্ব পালন করেছেন।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মেহরদাদ আখলাঘি এর আগে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে। সর্বশেষ তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ নির্বাহী হিসেবে দায়িত্বে ছিলেন।
ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ নিহত হওয়ার পর থেকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সাময়িকভাবে কয়েকজন সামরিক কর্মকর্তা পালন করে আসছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যুদ্ধের শুরুর দিকেই তিনি নিহত হয়েছিলেন।
এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি কাতার সফরে গেছেন। তাসনিম জানিয়েছে, সরকারি এই সফরে মোমেনি কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন হামাদ বিন খলিফা আল থানিসহ দেশটির অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান বারবার হামলার শিকার হলেও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা আবারও শুরু করতে কাতারের মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এর আগে গত মাসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার অর্থনৈতিক প্রভাবকে ‘ভূমিকম্পের’ সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, এর ‘কম্পন’ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, ঋণের চুক্তি বাতিল -অর্থমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কি.মি. দূরে পালিয়েছে মার্কিন বাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো’
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ হাজার কেজি জিরাসহ ট্রাক জব্দ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিভিন্ন অভিযোগের জবাব দিলো এনপিসিবিএল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৮০টি স্বর্ণের বার উদ্ধার: দুই বিমানকর্মী পাঁচ দিনের রিমান্ডে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকে গুলি করে হত্যা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)