৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আগুন
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ৩৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
কক্সবাজার সংবাদাদতা:
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোর সাড়ে পাঁচটার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। এর আগে সোমবার রাত সাড়ে নয়টা থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৯ ঘণ্টা যাবৎ চেষ্টা চালায়।
তবে এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লারে কোনো ক্ষতি হয়নি। স্বাভাবিক রয়েছে বিদ্যুৎ উৎপাদন। এমনটি জানিয়েছেন মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম।
এর আগে গত সোমবার (১২ জানুয়ারি) নয়টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে মহেশখালী, চকরিয়া ও বিদ্যুৎ কেন্দ্রের ২টিসহ ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- স্ক্র্যাপ ইয়ার্ডে পথশিশুদের দৌরাত্ম্য রয়েছে। তারাই মূলত আগুন লাগিয়েছে বলে কর্তৃপক্ষ থেকে ধারণা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ কোটি টাকার প্রকল্প তিন বছর ধরে পরিত্যক্ত, চুরি গেছে যন্ত্রাংশ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফের উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবল চাপের মুখে আন্দোলনকারীদের সাথে বসার প্রস্তাব মোদি সরকারের
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসির ফল প্রকাশ নিয়ে সবশেষ যা জানা গেল
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুমুয়াবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপির, উত্তেজনা চরমে
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানি ভাতাহীন অনুষ্ঠানে অংশ নিতে অনীহার অভিযোগ শাবিপ্রবি উপ-উপাচর্যের বিরুদ্ধে
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল অনুমোদন, অবিলম্বে কার্যকর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তরুণীকা-ে এমপি নজরুলকে দল থেকে বহিষ্কার
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঝুঁকিতে গাইবান্ধা শহর রক্ষা বাঁধ, আতঙ্কে হাজারো মানুষ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাহাড়ধসের শঙ্কায় কাঁপছে চট্টগ্রাম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)