গ্রহণযোগ্য হলে ডেঙ্গুর টিকা দেশে আনা হবে -ডিএসসিসি প্রশাসক
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গুর টিকা গ্রহণযোগ্য হলে খুব দ্রুত সময়ের মধ্যে সেটি বাংলাদেশে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুল সালাম।
তিনি বলেছেন, ডেঙ্গু এখন একটি জাতীয় সমস্যা, এটি মোকাবিলায় সাধারণ মানুষের জনসচেতনতার কোনো বিকল্প নেই।
গতকাল জুমুয়াবার রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এ কথা বলেন।
ছায়া সংসদে ডেঙ্গু প্রতিরোধে সরকার ও জনগণের ভূমিকা নিয়ে নিজেদের যুক্তি-তর্ক তুলে ধরেন বিতার্কিকরা। ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষের সচেতনতাকেই সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে উল্লেখ করেন তারা।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত আমলে ডেঙ্গু চিকিৎসা ও মশার ওষুধ কেনায় নানা অনিয়ম হয়েছে। তবে সরকার ও সিটি করপোরেশনের নতুন নেতৃত্বের অধীনে মশা নিয়ন্ত্রণে এখন দৃশ্যমান পরিবর্তন দেখতে চায় জনগণ।
ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সুনির্দিষ্ট দায়িত্ব ও পরিকল্পনা রয়েছে। ডেঙ্গুর টিকা এবং ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসার খরচ নিয়ম নিয়েও কথা বলেন তিনি।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, একদিকে যেমন সিটি করপোরেশনের মশা নিধন কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আনতে হবে, অন্যদিকে নাগরিক পর্যায় থেকেও সচেতনতার পরিচয় দিতে হবে। তবেই বছরজুড়ে থাকা মশার আতঙ্ক থেকে মুক্তি মিলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কক্সবাজারে বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ৪
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টানা ফ্লাইট বাতিলে আর্থিক চাপে এভিয়েশন খাত * ভোগান্তিতে সৌদিগামী ১৫,৭৭৯ যাত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমি অফিসে দালাল চক্র, ২০ টাকার কাজ ১৯শ’ টাকায়
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাদক উদ্ধারে অভিযানে গিয়ে বিএসএফ’র হাতে অপহৃত বাংলাদেশী দুই পুলিশ সদস্য
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে বেঁচে ফেরার লোমহর্ষক ঘটনা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন বাড়তি ১৩ হাজার কোটি টাকা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর চুক্তি ও সীমান্ত নিয়ন্ত্রণ হস্তান্তর বাতিল, জাতীয় সংগীত পরিবর্তনের দাবিতে সমাবেশ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁপাইনবাবগঞ্জে বিস্কুট কারখানায় আগুন, ক্ষতি ৩৫ লাখ টাকা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়ায় ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজবাড়ীতে ১৩ মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)