৮ লাখে মিলবে ২৯ মণের ‘টাইটানিক’
, ০১ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২০ জুন, ২০২৩ খ্রি:, ০৬ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
কুরবানির ঈদ সামনে বরিশালে আলোচনায় এসেছে ২৯ মণ ওজনের বিশালাকৃতির একটি ষাঁড়। দেখতে অন্য সব ষাঁড়ের চেয়ে বিশাল দেহের অধিকারী হওয়ায় এর নাম রাখা হয়েছে ‘টাইটানিক’। এর দাম হাঁকা হচ্ছে আট লাখ টাকা।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি বাজার এলাকায় এমইপি এগ্রো ফার্মে ষাঁড়টি পালন করা হয়েছে।
এমইপি এগ্রো ফার্ম ঘুরে দেখা যায়, প্রায় তিনশটির মতো গরু লালন-পালন করা হচ্ছে এ ফার্মে। গরুগুলো দেখাশোনার জন্য রয়েছেন ১৩ জন কর্মচারী। এর মধ্যে বিশালাকৃতির ‘টাইটানিক’র লালন-পালনের জন্য নির্ধারিত একজন কর্মচারী।
টাইটানিকের লালন-পালনের দায়িত্বে থাকা আশরাফুল ইসলাম বলেন, ‘দিনে ১ হাজার ৪০০ টাকা খরচ হয় টাইটানিকের পেছনে। সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ষাঁড়টি পালন করা হচ্ছে। তাকে প্রতিদিন ধানের গুঁড়া, গম ভাঙা, ভুট্টাসহ মিক্সড খাবার দেওয়া হয়। দিনে দুইবার গোসল করানো, দেখাশোনা, নিয়মিত পরিচর্যা করাসহ বিভিন্ন দিকে খেয়াল রাখতে হয় আমাকে।’
এমইপি এগ্রো ফার্মের ইনচার্জ রাফিউর রহমান অমি বলেন, গত কোরবানির পরপরই গরুটি ফার্মে আনা হয়। তখন এর ওজন ছিল প্রায় ৫০০ কেজির মতো। এখন ওজন হয়েছে ১১৫০ কেজি (প্রায় ২৯ মণ)। আগে গরুটির পেছনে দৈনিক ৮০০-৯০০ টাকা খরচ হলেও এখন প্রায় দেড় হাজার টাকার মতো খরচ হচ্ছে।
অমি বলেন, এটি ফ্রিজিয়ান জাতের গরু। মূলত এর বিশালাকার দেহের কারণে নাম রাখা হয়েছে ‘টাইটানিক’। গরুটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করছেন ফার্মে। আট লাখ টাকা হলে এটি বিক্রি করে দেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)