৮ ঘোড়া জবাই করে গোশত বিক্রির প্রস্তুতি, আটক ৪
, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
টাঙ্গাইলের গোপালপুরে রাতের অন্ধকারে ঘোড়া জবাই করে গোশত প্রস্তুতের সময় স্থানীয়রা চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোরে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গত সোমবার সন্ধ্যার পর ট্রাকে করে ১২টি কেনা ঘোড়া হাফিজুরের বাড়িতে আনা হয়। এরপর গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোর রাতে বাড়ির নির্জন গো-শালায় আটটি ঘোড়া জবাই করা হয় এবং গোশত প্যাকেটজাত করা হয়। এদের মধ্যে দুটি ঘোড়ির পেটে বাচ্চা ছিল।
অপর চারটি ঘোড়া জবাই করার সময় গ্রামবাসী বিষয়টি টের পেয়ে হাফিজুরের বাড়ি ঘেরাও করে। এ সময় হাফিজুরসহ আট দুর্বৃত্ত পালিয়ে যায়। চারজন কসাইকে আটক করা হয় এবং উদ্ধার করা আটটি ঘোড়া থানায় নেওয়া হয়।
ধোপাকান্দি ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ফারুখ হোসেন বলেন, চরের ভিটা গ্রামের হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে জামালপুর সদর উপজেলার তুলসিপুর হাটসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে ঘোড়া কিনে বাড়িতে আনতো। সে ঘোড়া কেনাবেচার আড়ালে জবাই করা ঘোড়ার গোশত পাইকারি দরে গাজীপুর ও ঢাকার সাভারের বিভিন্ন মার্কেটে পাঠাতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)