৮০ টাকার কাঁচামরিচ সপ্তাহ ঘুরতেই ২০০!
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৫ জুন, ২০২৩ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
তীব্র গরম আর বৃষ্টির কারণে সরবরাহ কম- এমন অজুহাতে দিনাজপুরের হিলিতে এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম ২০০ টাকায় পৌঁছেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ভোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, তীব্র গরম আর বৃষ্টির কারণে মরিচ ক্ষেত নষ্ট হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) হিলি বাজার ঘুরে দেখা যায়, এক দিন আগেও যে কাঁচা মরিচ মানভেদে কেজিতে ১৬০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হয়েছে।
একদিন পরে সেই কাঁচা মরিচের ১৮০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা সাদেক বলেন, সবকিছুর দাম রাত পোহালেই বৃদ্ধি পাচ্ছে। কাঁচা মরিচের দাম ২০০ টাকা হয়েছে। এক সপ্তাহে আগেও কাঁচা মরিচ ৮০ টাকা দরে কিনেছি।
আজ বাজারে কাঁচা মরিচ কিনতে এসে দেখি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াছে। দেখার কেউ নেই।
কাঁচামাল ব্যাবসায়ী বিপ্লব শেখ বলেন, অতিরিক্ত গরম আর বৃষ্টির কারণে কাঁচা মরিচের ক্ষেত নষ্ট হচ্ছে।
ফলে সরববাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। বিগত দিনে তীব্র গরম আর বৃষ্টিতে কাঁচা মরিচের ফুল নষ্ট হয়ে গেছে। তাতে উৎপাদনও অনেক কম হচ্ছে ফলে বাজারে সরবরাহ কমে গেছে। এ কারণে মোকামগুলোতে পাইকাররা বেশি দামে কাঁচা মরিচ বিক্রয় করছে। আমরা খুচরা ব্যবসায়ীররা পাইকারের কাছ থেকে বেশি দামে কিনে এনেছি।
পরিবহন খরচ বাদ দিলে ৪/৫ টাকা লাভ থাকে। এসব কাঁচামরিচ আমরা বিরামপুর, পাঁচবিবি ও জয়পুরহাট জেলা শহর থেকে কিনে নিয়ে আসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)