৭ স্বামীর পর ১১২ বছর বয়সে আবারও বিয়ে করতে আগ্রহী!
ওই বৃদ্ধা নারীর নাম সিতি হাওয়া। যে বয়সে বেঁচে থাকাই কঠিন, সেই বয়সে এমন ইচ্ছের কথা জানালো সে।
মালয়েশিয়ার এই নাগরিক ১০০ বছর পরেও সুস্থ্য এবং ভালো আছে। এমনকি কারও সাহায্য ছাড়াই একা হাঁটতে-চলতে পারে। সব রকম কাজও করতে পারে সে। কিন্তু এ বয়সে এসে সে একাকিত্বে ভোগে। কারণ তার প্রিয়জনদের মধ্যে অনেকেই বিদায় নিয়েছে। তাই একাকীত্ব কাটাতেই বিয়ে করতে চায় এই নারী।
মালয়েশিয়ার এ নারী বলেছে যে, সে আবারও বিয়ে করতে ইচ্ছুক। রসিকতা করে কেউ যদি তাকে প্রস্তাব দেয় তবে সে পুনরায় বিয়ে করার কথা অস্বীকার করবে না।
তার সাত স্বামীর মধ্যে কেউ কেউ মারা গেছে এবং কেউ কেউ তালাক দিয়েছে। যদিও সে নতুন কাউকে বিয়ে করার বিষয়ে খুব বেশি আগ্রহী নয়, তবে কেউ যদি সত্যিই প্রস্তাব দেয় তবে ‘না’ বলতে পারবে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।