৭ মাস নিখোঁজ শিশু, পা কেটে বাধ্য করা হয় ভিক্ষাবৃত্তিতে
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ রবি, ১৩৯৪ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩১ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
বাড়ি থেকে বের হওয়ার পর সাত মাস নিখোঁজ ছিল ১২ বছরের রায়হান উদ্দিন। দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি বাবার কাছে ফিরেছে সে।
তবে এক পা হারিয়ে ফেরা রায়হানের ফিরে আসা স্বজনদের জন্য আনন্দের বদলে বয়ে এনেছে গভীর বেদনা।
তার অভিযোগ, একটি চক্র তাকে ঢাকায় নিয়ে গিয়ে ডান পা কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করেছে।
রায়হান চুনতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতগড় নোয়াপাড়া এলাকার নাজিম উদ্দীনের ছেলে। সে সাতগড় তাহফিজুর কোরআন হিফজখানার ছাত্র।
রায়হানের ভাষ্য, প্রায় সাত মাস আগে বাবা তাকে ১০০ টাকা দিয়ে চুল কাটতে পাঠান। তবে সে অভিমান করে সে কক্সবাজার চলে যায়। সেখানে প্রায় দুই মাস সমুদ্রসৈকতে কাজ করে।
পরে বেশি রোজগারের প্রলোভন দেখিয়ে এক অপরিচিত ব্যক্তি তাকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে নিয়ে যায় বলেও জানায় রায়হান।
কমলাপুরের অদূরে গাছপালা ঘেরা একটি টিনের ঘরে তাকে আরও প্রায় ২০ শিশুর সঙ্গে রাখা হতো বলেও দাবি রায়হানের।
সালমা নামে এক নারীসহ আরও দুজন তাদের পাহারা দিত। শিশুরা কমলাপুর রেলস্টেশনে পানি বিক্রি করত। আয় কম হওয়ায় একপর্যায়ে চক্রটি তার ডান পা কেটে তাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে বলে অভিযোগ রায়হানের।
তার দাবি, একদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখতে পায়, তার ডান পা কাটা। প্রচ- ব্যথায় কাতরাতে থাকলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ট্রেনে পা কেটে গেছে- হাসপাতালের চিকিৎসককে এমন কথা বলতে তাকে শিখিয়ে দেয় চক্রের সদস্যরা
পরে কমলাপুর রেলস্টেশনে বসিয়ে তাকে ভিক্ষা করতে বাধ্য করা হতো। প্রতিদিন ৫০০ টাকা করে চক্রের সদস্যদের দিতে হতো বলেও জানায় সে।
সম্প্রতি চুনতি ইউনিয়নে ১৯ দিনব্যাপী চুনতি সীরত মাহফিলের সমাপনী দিনে সীরাত ময়দানে রায়হানকে দেখতে পান এক প্রতিবেশী।
খবর পেয়ে সেখানে ছুটে যান বাবা নাজিম উদ্দিন। সাত মাস পর ছেলেকে ফিরে পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
রায়হানের বাবা বলেন, “সাত মাস আগে চুল কাটতে যাওয়ার কথা বলে আমার ছেলে বাড়ি থেকে বের হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। কত রাত যে ছেলেকে খুঁজে কেটেছে, তা বলে বোঝাতে পারব না। আজ ছেলেকে ফিরে পেয়েছি, কিন্তু তার এই অবস্থা দেখে বুকটা ফেটে যাচ্ছে। আমার ছেলের এই সর্বনাশ যারা করেছে, তাদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি চাই।”
রায়হানের দাবি, ওই চক্রের সঙ্গে আরও কয়েকজন শিশু রয়েছে। তবে তাদের কারও নাম-পরিচয় সে জানে না। একপর্যায়ে কৌশলে চক্রটির কাছ থেকে বের হয়ে কোনোভাবে চুনতির সীরত মাহফিলে এসে আশ্রয় নেয় সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)