ইউরোপের ৩ দেশে বোমা হামলার হুমকি, খালি করা হলো শত শত স্কুল
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ইমেইলে বোমা হামলার হুমকি সংবলিত বার্তা পাওয়ার পর ইতালির অন্তত ৩০০টি স্কুল খালি করা হয়েছে। একই ধরনের সতর্কবার্তার কথা জানিয়েছেন স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষও। খবর আল জাজিরার।
বুধবার (১১ নভেম্বর) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জোর দিয়ে বলেছেন, দেশের স্কুলগুলোর জন্য সুনির্দিষ্ট কোনও বিপদের ইঙ্গিত নেই। তবে ঘটনা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে মন্ত্রীপর্যায়ের একটি বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি।
ইউরোপজুড়ে ‘হাইব্রিড যুদ্ধ’ নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই স্কুলগুলোতে বোমা হামলার হুমকি এলো। এর আগে ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেট, ব্লাড ব্যাংক, বিমানবন্দর ও টিভি সম্প্রচার কেন্দ্রগুলোকে লক্ষ্য করেও এমন বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।
ইতালির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা চ্যানেল লাসেভেনকে জানান, বোমা হামলার হুমকির কারণে অন্তত ৩০০টি স্কুল খালি করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি ওই টিভি চ্যানেলকে বলেন, ‘এটা স্পষ্ট যে এর পেছনে একটি পরিকল্পিত কৌশল কাজ করছে। এই ঘটনার পেছনে কারা থাকতে পারে তা এখনই বলা কঠিন। গোয়েন্দা সংস্থাগুলো তাদের শনাক্ত করতে কাজ করছে।’
তবে তিনি আশ্বস্ত করেন, ‘আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই, কারণ ইমেইলের ভাষা ও বিষয়বস্তু থেকে স্পষ্ট বোঝা যায় যে সত্যিকারার্থে কোনও ঝুঁকির আশঙ্কা প্রায় নেই বললেই চলে। সব আলামত বিবেচনায় নিয়ে মনে হচ্ছে, এটি কোনও প্রকৃত হুমকির চেয়ে সাইবার হামলা হওয়ার সম্ভাবনাই বেশি।’
পৃথকভাবে বুধবার স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের অনেক স্কুলেও হুমকি সম্বলিত ইমেইল পাঠানো হয়েছে। তবে উত্তর আয়ারল্যান্ড এডুকেশন অথরিটি জানিয়েছে, পুলিশ ঘটনাটিকে বিশ্বাসযোগ্য হুমকি হিসেবে বিবেচনা না করায় স্কুলগুলো খোলা রাখার পরামর্শ দেয়া হয়েছে।
এডুকেশন অথরিটি জানায়, ‘(নতুন) বার্তাটির সঙ্গে গত মাসে পাঠানো একটি ভুয়া হুমকির সাদৃশ্য রয়েছে, যেটিকে পরবর্তীকালে পুলিশ সার্ভিস অব নর্দার্ন আয়ারল্যান্ডের পক্ষ থেকে ভুয়া খবর হিসেবে ঘোষণা করা হয়েছিল।’
স্কটল্যান্ড পুলিশও জানিয়েছে, সে দেশের স্কুলগুলোতে পাঠানো বার্তাগুলোকেও ‘ভুয়া হুমকি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চলতি মাসে একের পর এক বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে ইউরোপজুড়ে অনেক ফ্লাইটের গতিপথ পরিবর্তন, জরুরি অবতরণ এবং এবং যুদ্ধবিমান দিয়ে পাহাড়ায দেয়ার মতো ঘটনা ঘটেছে। এ ছাড়া ইউরোপের বেশ কয়েকটি শহরের সুপারমার্কেটে সাইবার হামলার ঘটনা ঘটেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের বুলডোজার ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের ধারণ করা দৃশ্য
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রকৌশলী বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিআরটি চালুর দাবি, অনিয়ম তদন্তে কমিশন গঠনের আহ্বান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে বহুতল ভবন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীজুড়ে পুলিশের নজরদারি-তল্লাশি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থেমে নেই নিষিদ্ধ আ.লীগের ককটেল ও আগুন সন্ত্রাস
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রলীগ-আ. লীগ জামাতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে -রাশেদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভোক্তা অধিকারের দেশব্যাপী অভিযানে ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেড় মাসে ৫২ কোটি টাকার মালামাল জব্দ, আটক ১৫২
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












