থেমে নেই নিষিদ্ধ আ.লীগের ককটেল ও আগুন সন্ত্রাস
পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে কেন্দ্র করে সারাদেশে ঝটিকা মিছিল, বাসে অগ্নিসংযোগ ও দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোরেও থামেনি আওয়ামী নাশকতা। সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন কালশী রোডের ফুলকলি মোড়ে পার্কিং করে রাখা ‘বিকল্প পরিবহন’ ও ‘অভিজাত পরিবহন’ নামের আরও দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তিনটিরও বেশি বাসের যন্ত্রাংশ পুড়ে গেছে।
এরআগে, গত মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও পার্কিং করে রাখা যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসাদগেট, আদাবর, মহাখালী ও তেজগাঁও শিল্পাঞ্চলে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায় গণহত্যাকারী আওয়ামী লীগের আত্মগোপনে থাকা সন্ত্রাসীরা।
রাত সোয়া আটটার দিকে জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেটসংলগ্ন মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলে এসে দুজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে জানান শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান। রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেকের ৯ নম্বর সড়কের ওয়ালটন প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয় বলে নিশ্চিত করেন আদাবর থানার ওসি শেখ জাহিদুল ইসলাম। এরপর রাত ১১টার কিছু আগে মহাখালী বাসস্ট্যান্ডে এবং রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এছাড়া মিরপুরের জাতীয় চিড়িয়াখানার মূল ফটকের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির বেশ কয়েকটি আসন ও বডির যন্ত্রাংশ পুড়ে ২-৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানায় ফায়ার সার্ভিস ও শাহ আলী থানা পুলিশ।
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টানা তিন দিন ধরে বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে গভীর উৎকণ্ঠা তৈরি হয়েছে। রোববার ও সোমবার ক্যাম্পাসের ছয়টি ভিন্ন স্থানে অন্তত আটটি ককটেল এবং সোমবার টিএসসি এলাকায় আরও একটি বিস্ফোরণ ঘটে।
কেবল রাজধানী নয়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে সারাদেশে অন্তত ১৯ থেকে ২২টি বাসে আগুন দেওয়া হয়েছে। দেশের অন্তত ২৮ থেকে ৩০টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। সংঘর্ষ ও হামলায় একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।