৭ জানুয়ারি অনেক অপকর্ম করেছি, উপজেলা নির্বাচনে করব না -আওয়ামী লীগ নেতা
গত ৭ জানুয়ারির নির্বাচনে অনেক অপকর্ম করেছি উল্লেখ করে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বলেছেন, ‘তখন জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য সন্তান মাহবুব উর রহমান রুহেলকে জেতাতে আমরা অনেক অপকর্ম করেছি। আগামী ৮ তারিখ উপজেলা পরিষদ নির্বাচনে কোনো অপকর্ম ছাড়া ভোটকেন্দ্র খোলা রাখবো।’
গত সোমবার (২৯ এপ্রিল) বিকেলে মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে শেখ মোহাম্মদ আতাউর রহমানের ঘোড়া মার্কার সমর্থনে উপজেলার বড়তাকিয়া ইভা কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে কর্মী সমাবেশ তিনি এসব কথা বলেন।
ভোটকেন্দ্র দখল নিয়ে একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, ‘আমাদের প্রার্থী বলেছেন আপনি ভোটকেন্দ্রে আসবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন। আমাদের কোন আপত্তি নাই। যদি কেউ ভোটকেন্দ্র বন্ধ করার পায়তারা করে, একজনে একাধিক ভোট দেওয়ার চেষ্টা করে, আমরা ভোটকেন্দ্র বন্ধ করে সেখানে বিক্ষোভ করবো।’
তিনি বলেন, আমরা কোনো অবস্থাতে আর কোনো অপকর্ম চাই না। ভোট নিয়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে, বিএনপি ভোটকেন্দ্রে যায় না, আওয়ামী লীগের লোকেরাও ভোটকেন্দ্রে যেতে চায় না। শেখ হাসিনা সেজন্য চেষ্টা করেন মানুষকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।