৭২ ঘণ্টার মধ্যে বড় ভূমিকম্পের ‘গুজব’, যা বললেন বিশেষজ্ঞরা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে বাংলাদেশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৫.৫ থেকে ৬.৮ মাত্রার ভূমিকম্প হবে। তবে এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নির্দিষ্ট করে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব না। ফলে এটি একটি গুজব। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ তাদের।
ভূমিকম্পের এ খবরকে গুজব বলে আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, এ ধরনের তথ্য অবশ্যই গুজব। কারণ ভূমিকম্পের নির্দিষ্ট করে আগাম পূর্বাভাস দেওয়ার কোনো প্রযুক্তি আবিষ্কার হয়নি।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল (পলাশ) গণমাধ্যমকে বলেন, ভূমিকম্প পূর্বাভাস করা যায় না। এ বিষয়ে গুজব এড়িয়ে চলুন।
তিনি বলেন, একটি নির্দিষ্ট মাত্রার ভূমিকম্প হবে ও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হবে। এমন কোনো পূর্বাভাস দেওয়ার পদ্ধতি পৃথিবীর স্বীকৃত কোনো ভূমিকম্প বিজ্ঞানী এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। ভূমিকম্প নিয়ে মানুষের জানার সীমা এখন পর্যন্ত এই যে, কোনো স্থানে ভূমিকম্প হতে পারে ও সে স্থানে কত মানের ভূমিকম্প হওয়ার মতো স্থিতি শক্তি জমা হয়েছে। বাংলাদেশের আশপাশে ভূমিকম্প পরিমাপক যন্ত্রের সংখ্যা খুবই নগণ্য।
তবে রাজধানী ঢাকা ভূমিকম্পের ঝুঁকিতে আছে বলে বিশেষজ্ঞরা নানা সময় জানিয়ে আসছেন। গত ৫ মে ৪.৩ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার অদূরে দোহারে হওয়ায় অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অন্যান্য বার ভূমিকম্পের গভীরতা ৩০-৪০ কি.মি হলেও এবার ছিল ১০ কি.মি।
সেদিন এ বিষয়ে অধ্যাপক ড. জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেছিলেন, এটা খুবই সাধারণ ব্যাপার। বাংলাদেশ একটা ভূমিকম্প প্রবণ এলাকার কাছে। কিন্তু আমাদের এই এরিয়াটা একেবারে কাছে না, একটু দূরে আছে। এজন্য ভূমিকম্প হবে, ছোটখাটো ভূমিকম্প প্রায়ই হয়। ঢাকার আশপাশে এরকম তিন চার বা পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছে অনেক। এরকম ছিল সকালের (৫ মে) ভূমিকম্পটা।
এসব ভূমিকম্প বিষয়ে এবার তিনি বললেন, এগুলো ছোটখাটো উৎস থেকে হয়। আমরা মনে করতে পারি এদিক দিয়ে, পদ্মা নদীর আশপাশে। যেহেতু, পদ্মার একটা লিনিয়ার স্ট্রাকচার আছে এখানে হয়ত কোনো ফাটল আছে, এই ফল্টে বা সংযোগস্থলে হয়ত হয়েছে। এই ভূমিকম্পে আতঙ্কের কিছু নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. সুব্রত কুমার সাহা গণমাধ্যমকে বলেন, রিখটার স্কেলে মাত্রা বেশি এসব ভূমিকম্পে বড় ধরনের ঝুঁকি আছে ঢাকার। এজন্য আমরা সবাইকে সর্তক করছি। একইসঙ্গে ভবন তৈরির ক্ষেত্রে সকল নিয়ম মেনে ভূমিকম্প সহনীয় করে নির্মাণ করলে ঝুঁকিমুক্ত থাকা যায়।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।