‘৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি মানবাধিকার সংগঠনের
১৯৭১ সালে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) পাকিস্তানের সেনাবাহিনীরা যে হত্যাকা- চালিয়েছে সেটিকে গণহত্যার স্বীকৃতি দিতে দাবি জানিয়েছেন মানবাধিকার সংগঠন ও অধিকারকর্মীরা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে গত জুমুয়াবারের (৬ অক্টোবর) এই তথ্য প্রকাশিত হয়েছে।
সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৪ তম অধিবেশনস্থলে পৃথক একটি অনুষ্ঠানের আয়োজন করে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স (জিএইচআরডি)। অনুষ্ঠানের শুরুতেই সংক্ষেপে বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতার কথা তুলে ধরে সংস্থাটি। মূলত ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও গণহত্যা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ডাচ রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী হ্যারি ভন বোমেল বলেছে, দেশটিতে ১৯৭১ সালে গণহত্যা সংঘটিত হয়েছিল। এর বহু প্রমাণ পাওয়া যাবে। ভবিষ্যতে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও সচেতনতা বাড়াতে এই ফলাফল ইউরোপীয় পার্লামেন্ট ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে নেওয়া হবে। এই প্রক্রিয়ায় বাংলাদেশি প্রবাসীদেরও জড়িত হওয়া উচিত বলে আহ্বান জানায়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।