৬ দিন ধরে পেঁয়াজের অনুমতিপত্র দেয়া বন্ধ, ফের দাম বাড়ছে
, ৩০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
দিনাজপুর সংবাদদাতা:
গত ১৭ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় পেঁয়াজ আমদানি। এরপর থেকেই নিম্নমুখী হতে শুরু করে পেঁয়াজের দাম। আবার ১৯ আগস্ট থেকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) দেওয়া বন্ধ করে দেয় সরকার। এতে বিপাকে পড়েন বন্দরের ব্যবসায়ীরা, বন্ধের পথে পেঁয়াজ আমদানি। আর এ খবরে বন্দরের পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। কয়েক দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত।
হিলি স্থলবন্দর ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, বন্দরে রয়েছে বেশ কয়েকটি ভারতীয় পেঁয়াজবোঝাই ট্রাক। খুচরা বাজারেও সরবরাহ আছে দেশি ও আমদানি করা পেঁয়াজ। কিন্তু দামে ব্যাপক পরিবর্তন ঘটেছে মাত্র চার থেকে পাঁচ দিনের ব্যবধানে। বেড়েছে সব পেঁয়াজের দাম। আমদানি করা ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছিল ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি, নাসিক জাতের পেঁয়াজ আগে ৫৫ টাকায় বিক্রি হলেও এখন তা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। আর দেশি পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা বেড়ে মানভেদে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, সরকারের অনুমতি পাওয়ার পর আমরা হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করছিলাম। হঠাৎ করে আইপি বন্ধ করে দেওয়ায় আমরা বিপাকে পড়েছি। নতুন করে আইপি না দেওয়ায় আমদানি বন্ধ। আগে অনুমতি পাওয়া দুই-এক ট্রাক পেঁয়াজ আসছে, কিন্তু তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব নয়। এ কারণে বাজারে দাম বাড়তে শুরু করেছে।
তিনি আরও বলেন, সরকারের কাছে অনুরোধ, দ্রুত আইপি দিয়ে পেঁয়াজ আমদানির যেন সুযোগ করে দেয়। এতে বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)